Showing posts with label Not-English. Show all posts
Showing posts with label Not-English. Show all posts

Tuesday, February 5, 2019

Bidae Khali Hate-বিদায় খালি হাতে

     
বিদায় খালি হাতে  

এসেছিলাম ল্যাংটো হয়ে। 
পরেছি কত বেশ। 
কিছুদিনে বিদায় নেব। 
জীবন হবে শেষ।

দেখেছি কত, শুনেছি কত, 
ভেবেছি কত কিছু। 
শিখেছি কত, ভুলেছি কত, 
খেটেছি কত মিছু।

লোকের মধ্যে কত শ্রেণী, 
কত রকম কাজ। 
একের ভাগ্য, মেথর হওয়া।
আর এক, মহারাজ।

ফুটপাতে, কার ছাতুর বাসন? 
কার, ওই রুপোর থালি? 
কার মগজে বিদ্যে এল?    
কার মাথাটা খালি?

কারোর হাতে তাসের অভাব, 
কেউ তো ছলেই মহান। 
খাটনিতে যা ফল পাওয়া যায়, 
পায় কি সবাই সমান? 

কেউ বা চলে মার্সিডিজে, 
কেউ বা চড়ে বাসে। 
কারোর শয্যা রাজ মহলে, 
কারোর নিদ্রা ঘাসে।

তাও তো সবাই দু পায়ে হাঁটে, 
জীবন মাপে, শ্বাসে। 
প্রথম কথায়, ‘আম্মা’ বলে, 
মায়ের গলায় হাসে।

আহার, জল তো সবারি লাগে, 
যতই বিদ্যে পাতে।
শেষ বেলাতে, বাঁচবে কি কেউ  
ডিগ্রী, ধন বা জাতে?
  
কোথায় ধন আর শিক্ষা তখন? 
কোথায় বিদ্যে বুদ্ধি? 
সারা জীবন খুঁজেও, শেষে 
পেলাম না গো শুদ্ধি।

কোনটা সত্যি, কোনটা মিথ্যে, 
কোনটা ঠিক বা ভুল? 
এসব ছেড়ে, চলো দেখি— 
ভোরের ফোটা ফুল।

প্রথম আলোয়, নতুন করে 
জন্ম নিল দিন। 
জোয়ার ভাটায়, ভাসিয়ে দিল 
গত কালের ঋণ। 

বইল সকাল, গেল দুপুর,
দিনের বেলা কাটে। 
রাতের আসা দেখব চলো, 
গঙ্গা নদীর ঘাটে।

নিজের ভোরে, এসেছিলাম 
নগ্ন বেশে, তাই 
দিনের শেষে, বিদায় নেব 
খালি হাতে, ভাই। 

শনিবার, ২রা আর মঙ্গলবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৯ খ্রি 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক 

  

Sunday, December 30, 2018

Kon Rajat'a Bhalo-কোন রাজাটা ভালো


কোন রাজাটা ভালো?

এক রাজা তো গেল চলে।
ডাল গজালো গাছের।
ওই রাজা তো দূরের দেশের।
এই রাজা তো কাছের।

স্বাধীন হলাম, লড়ে কেঁদে।
বিদেশিদের রাজ
বিদায় নিল। কাঁধের ওপর,
অন্য রাজা আজ।

কোন রাজাটা ভালো? আরে,
সব রাজাই এক।
লুটতে তারা করবে দ্বিধা?
চোখটি খুলে, দেখ।

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ খ্রি 
ব্রুকলিন, নিউ ইর্ক
  

Tuesday, December 25, 2018

Bo'rtomane-বর্তমানে


বর্তমানে

এই জগতে আসা যাওয়া
কি কারণে, ভাই?
এসেছিলাম মূর্খ শিশু।
বুঝেছি তো ছাই।

গতকালে ছিলাম।  এবার
আসছে কালে যাই।
দেখতে কিছু পাই না, বাপু।
রই না বেশি তাই।

গতকালের শোকে ভুগি,
আসছে কালের ভয়ে।
এদের সাথে যতই লড়ি,
পাই না শেষে জয়।

ভবিষ্যৎ আর অতীত—এদের
সঙ্গে লড়া মিছু।
বর্তমানে দুঃখ আছে,
সুখ ও আছে কিছু।

হাটছি আজ এই বন্য পথে,
বর্তমানে তাই।
পৌঁছব কি? কোথায়, কবে?
জানি  নাকো ভাই।

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ খ্রি,
ব্রুকলিন, নিউ ইয়র্ক
  

Thursday, November 8, 2018

Itihaxer Boi-ইতিহাসের বই



ইতিহাসের বই

ইতিহাসের বইয়ের পাতায় দেখি
রক্তমাখা আঙুলের ছাপ—
শুকিয়ে, রঙ বদলিয়ে, প্রায় কালো।

পাতা উল্টিয়ে দেখি—
কত কিছু প্রাচীন যুগের কাহিনী—
নবাব, রাজা, সুলতান, সম্রাট—
এনাদের কীর্তির মালা।

পড়তে পড়তে, পেলাম কত
রাজবংশের বিবাহের সম্বন্ধ,
ব্যবসা-বাণিজ্যর প্রগতির খবর—
আর তারই পাশে পাশে
সারি সারি দুর্ঘটনার তালিকা—

যুদ্ধ, মহাযুদ্ধ, দূর্ভিক্ষা, দাঙ্গা,
নিষ্ঠুর জুলুম, বিদ্রোহ, বিপ্লব,
প্রতিবিপ্লব, নির্দয় খুনাখুনি,
জয়, পরাজয়, লুটপাট, ধর্ষণ।

পাতায় পাতায়, শুনতে পেলাম
শাঁখ-ঢোলের ডাকাডাকি,
ঢাল-তলোয়ারের ঠং ঠং, কামানের গর্জন,
হাতির ডাক, ঘোড়ার দৌড়, সৈনিকের চিৎকার,
বিজয়ের জয়ধ্বনি।

শুনলাম দূরে, হাহাকার, আর্তনাদ—
যারা আহত, তাদের কাকুতি,
যারা পরাজিত, তাদের বিলাপ।

এসবের খবর পেলাম, তবে
খুঁজে পেলাম না কৃষকের, শ্রমিকের নাম,
বিধবার দুর্দশা, অনাথের ভীতি,
মা-বাপের দৈনিক পরিশ্রম।

খুঁজে পেলাম না, ছোটদের হাসিকান্না, খেলা,
মিস্ত্রির কেরামতি, কারিগরের কৌশল।

দেখতে পেলাম না, মা-বাবার মুখে—
সুখের খোলা হাসি, দুঃখের চোখের জল।

শুনতে পেলাম না কোথাও
ধর্ষিত মেয়ের গোঁঙানি—
প্রতি কালের চিরঞ্জীবী গান।

শুনতে পেলাম না
রাখালের বাঁশি, বাউলের গীত,
বনের ধারে সাঁওতালের নাচ গান।

ভাবলাম, কোথায় গেল, হায়,
গাঁয়ের গরুর ডাক,
পাখিদের ভোরের আহ্বান?

তাও সন্তুষ্ট হলাম শেষে।
পড়ে, রেখে দিলাম আলমারিতে,
সেই পুরনো  ইতিহাসের বইটাকে।

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ খ্রি 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
-------------------------------------------

I would like to thank my uncle, Prokas Das, for several corrections.  I am responsible for any remaining errors or sillinesses in the Bengali. 
--Arjun 

Sunday, October 28, 2018

Sritir Jore-স্মৃতির জোরে

 
স্মৃতির জোরে

দেশ ছেড়ে, এই দূর দেশে ভাই
করলাম আমি বাস।
বৃদ্ধকালে রোগের চোটে
ফুরিয়ে এল শ্বাস।

ভাবলাম, এবার যাবার সময়।
তাই তো দিনের শেষে
মনেমনে স্মৃতির খোঁজে
ফিরলাম আবার দেশে।

ব্যথার মাঝে, এল কাছে
ছোটবেলার ছবি।
পাশে এসে বসল আবার
আদি কালের কবি।

দেখতে পেলাম দেশের আকাশ,
দেশের মাটি, জল।
রক্তে তাতে জীবন এল,
পেলাম তাতে বল।

শুনতে পেলাম ভুলে যাওয়া
ছোটবেলার গান।
করলাম আবার মনেমনে
নদীর স্রোতে চান।

দেখলাম আবার, চোখের জলে,
চেনা মুখের হাসি।
গেছে যারা, বলল তারা,
'ফিরব। এবার আসি।'

কানে কানে এল কথা,
'রয়েছে কত কাজ।
জীবনটা তো কিছু দিনের।
ছেড়ো না গো আজ।‘

রোগের মাঝে পেলাম ওষুধ,
টোটকা, দেশের, তাই
স্মৃতির জোরে সুস্থ হয়ে
বাঁচলাম আমি, ভাই।

রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ খ্রি 
ব্রুক্লিন, নিউইয়র্ক
   

Monday, October 8, 2018

Ritu-2018-Fall-ঋতু-২০১৮-শরৎ

 


ঋতু  (২০১৮, শরৎ)

আমাদের বর্ষাকালে, এদেশে
বৃষ্টির অভাব থাকে।
তাইতো এরা, সেটাকেও, জুরে,
'গ্রীষ্ম ঋতু' ডাকে।

এদেশের শীতকাল বড় দীর্ঘ,
মেঘে ঢাকা, অন্ধকার।
শীতের চোটে, ভুগে ভুগে কেউ
অন্তরে মানে হার।
  
এদেশের রীতি, এদেশের ঋতু, 
অন্য ধরনের, তাই
কেঁপে কেঁপে শীতের কষ্টে, আমি 
বসন্তের দিকে চাই।

******

এল বসন্ত, ফুল-আলো নিয়ে। 
গাছে গাছে, নতুন পাতা। 
তপ্ত গ্রীষ্ম এল তার পিছে। 
রোদ থেকে বাঁচাল, ছাতা।

সেই অতিথি রইল থেকে, 
চায় না যেতে আর। 
গরমে ভুগে, বলি তাকে 'যাও', 
শোনে না কথা আমার।

গ্রীষ্ম গেল শেষে, ভাটায় ভেসে।
এসেছে আজ শরৎ, দোয়ারে। 
মেঘলা দিনের আকাশের নিচে, 
ফুল মণি দুলছে জোয়ারে।

******

কিছু দিন মাত্র, ফুলের নৃত্য।
চিরকাল, আসা যাওয়া। 
ঝুড়ি-ঝুড়ি পাতা, নিয়ে যাবে কাঁধে,
হেমন্তের মুটে হাওয়া।
  
সূর্যকে ঘুরে ঘুরে, ছুটছে গ্রহ। 
আসছে যাচ্ছে ঋতু। 
জমবে সড়কে, শীতের বরফ। 
ডরে ডরে চলবে ভীতু।

শীতেরও জন্ম-মরন আছে।
আসবে বসন্ত আবার। 
নব জন্মের খুশিতে তখন 
ভরবে চিত্ত সবার।

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ খ্রি 
ব্রুক্লিন, নিউইয়র্ক
------------------------------------------
  

Saturday, October 6, 2018

Seasons-Fall, 2018-Jahreszeiten-Herbst, 2018


The English original is followed by a German translation--basically a machine translation made via http://translate.google.com, with a few changes by hand.
-----------------------------------------------------------




Seasons (Fall, 2018)

It's October, and a cloudy day.
The Summer's heat has gone away
And Autumn's flowers now are seen.
They glow beneath a sky of gray.

And soon these blooms will fade and die
And we will look up at the sky
And see the snowflakes drifting down,
As Autumn also bids goodbye.

And Winter too will yield its place,
As this our planet wheels through space,
And then we'll see again the Spring,
Reborn, with a fresh and smiling face.

October. Summer tarried long,
But now is gone. We now belong
To Autumn. Soon the leaves will blow—
As do our lives. I end my song.

2018 October 6th, Saturday
Brooklyn, New York
-------------------------------------------------------

Jahreszeiten (Herbst, 2018)

Es ist Oktober und ein bewölkter Tag.
Die Hitze des Sommers ist weg
und die Blumen des Herbstes werden jetzt gesehen.
Sie leuchten unter dem grauen Himmel.

Und bald werden diese Blüten verblassen und sterben,
und wir werden in den Himmel schauen
und die Schneeflocken nach unten treiben sehen,
als auch der Herbst sich verabschiedet.

Und auch der Winter wird seinen Platz zurückgeben,
während unser Planet durch den Raum rollt,
und dann werden wir wieder den Frühling sehen—
wiedergeboren, mit frischem und lächelndem Gesicht.

Oktober. Der Sommer hat lange gedauert,
aber jetzt ist weg. Wir gehören jetzt
zum Herbst. So werden die Blätter wehen—
wie auch unser Leben. Ich beende mein Gedicht.

Samstag, 6. Oktober, 2018
Brooklyn, New York

Monday, September 24, 2018

Bondi-বন্দী-Prisoner



বন্দী

যা হয়েছিল, তাতে পেয়েছি দুঃখ,
ফেলেছি চোখের জল।
যা হতে পারে, সেই ভাবনায়
হয়েছি সবেতে নিশ্চল।

পেছনে  পুরনোর দুঃখ, খেদ।
সামনে নতুনের ভয়।
মধ্যিখানে রয়েছি আটকে,
সয়েছি জীবনের ক্ষয়।

এদিকে—হয়েছিল, ওদিকে—হতে পারে।
তার মাঝে, দেখো, যে কাঁদে,
যা হচ্ছে, তার ওপর নজর না রেখে,
সে পড়েছে নিজেরই ফাঁদে।

******

কতদিন ভুগেছি, ভাই—
ভেবে ভেবে, হয়েছি হতাশ।
শ্বাস নিয়ে, সকালে উঠে, তাই
এই জেলের থেকে চাইছি খালাস।

যা হয়ে গেছে, তা বদলাবে কে?
যেটা ভেসে গেছে, সেটা যাক।
যা হবেই হবে, তা নিয়ে আরো
বেশি কিছু ভেবে, কি লাভ?

অকেজো কুঁড়েমি ছেড়ে তাই
দাঁড়িয়ে উঠে আজ
করতে হবে, হেসে কেঁদে, এই
হাতের কাছের কাজ।

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউইয়র্ক

Friday, September 21, 2018

Tahare Manibo-তাহারে মানিব-That Creed


তাহারে মানিব / That Creed

An English translation follows after the Bengali.

বাংলায় ভুল হয়ে খাকলে, জানাবেন৷ 
------------------------------------------------



তাহারে মানিব

ছুঁত-অচ্ছুত মানি না, মানি না, ভাই।
ছোঁয়া যেখানে যায়, সেখানে থাকিতে চাই।
মানি না, মানি না, কাফির-মুসলমান।
সবারে সদা করিব সমানে সম্মান।
জানি না উচ্চ-নীচ, মানি না শুদ্ধ-হারাম।
প্রণাম করিয়া, সবারে কহিব সালাম।
অপর-আপন জানি না, মানি না আমি।
যেথায় হিংসা, সেথার সিমাতে থামি।
যে ধর্ম-মজবে সবার কদর, ভালবাসা,
তাহারে মানিব আমি, রাখিব তাহাতে আশা।

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ খ্রি
ম্যানহাটন (নিউইয়র্ক), নিউইয়র্ক 
------------------------------------------------


The translation below deviates from the literal in some places.
------------------------------------------------

That Creed

Touchable, untouchable, I never will see.
Where there is touching, there I would be.
Kafir and Muslim, I do not accept.
Always, to all, I'll give equal respect.

Higher and lower, allowed and forbidden?
To me, these distinctions, forever, are hidden.
To king and to vagrant, to uncle and niece—
I’ll bow to each humbly and wish them their peace.
  
"My own" and "the other", I know, are the same.
In meanness and violence, I see there is shame.
The creed in which all have our love and respect—
That creed, I'll admire and even accept.

2018 September 21st, Fri.
D train from Manhattan to Brooklyn
New York

Saturday, April 22, 2017

Mayar Dha~dha-মায়ার ধাঁধা-The Maze of Delusion

 
The truth is that every empire, nation, community, family and individual is capable of great cruelty, as also of great kindness. This has been demonstrated over and over again, and we are seeing it being demonstrated now, all over the world. We still need to speak out and act against the cruelty and to recognize and support the kindness.

However, those who see and feel beyond a narrowing of vision and of heart are always vilified. Those who work for the common good and against scapegoating, demonizing and division are inevitably labeled as foreign agents, traitors, etc. Sadly, it is the same in every country, in every age.

https://www.facebook.com/madhusree.mukerjee/posts/1488465891211160

https://www.facebook.com/arjun.janah/posts/10154561847215950

https://www.facebook.com/andrew.wickham.52/posts/10156083779321562 

-------------------------------------------------------------

There are four sections of verse below:

-------------------------------------------------------------

মায়ার ধাঁধা

আর্য় বলে, ‘ভজ তাদের,
যাদের চামড়া গোরা৷’
এ দেশী বলে, ‘বিদেশী, তুমি
সব মন্দের গোড়া৷’

ওগো মূর্খ, গোণো এবার
পুরোনো পাপের আয়৷
বিরাট পাপী, রাজা হয়ে,
রক্ত চুষে খায়৷

******

কত যে দুঃখ, কত যে কষ্ট,
মায়ার ধাঁধায় পড়ে!
নিজেকে মেরেছ,  নিজেকে নষ্ট
করেছ যুগযুগ ধরে৷

ফিরে চাইলে,  দেখবে সব ই
অকারণে করা৷
এত সৃষ্টির স্বত্ত্বেও, শুধু
বৃথা ভুগে ভুগে মরা৷

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
-------------------------------------------------------------

Māẏāra Dhām̐dhā

Ārẏa balē, 'Bhaja tādēra,
yādēra cāmaṛā gōrā'.
Ē dēśī balē, 'Bidēśī, tumi
saba mandēra gōṛā'.

Ōgō mūrkha, gōṇō ēbāra
purōnō pāpēra āẏa.
Birāṭa pāpī, rājā haẏē,
rakta cuṣē khāẏa.

******

Kata yē duḥkha, kata yē kaṣṭa,
māẏāra dhām̐dhāẏa paṛē!
Nijēkē mērēcha, nijēkē naṣṭa
karēcha yugayuga dharē.

Phirē cā'ilē, dēkhabē saba i
akāraṇē karā.
Ēta sr̥ṣṭira sbattbē'ō, śudhu
br̥thā bhugē bhugē marā.

Śanibāra, 22 Ēprila, 2017 Khri
Bruklina, Ni'uẏarka
-------------------------------------------------------------

Mayar Dha~dha

Arjo bo`le, “Bho`jo tader,
jader camr’a gora.”
E dexi bo`le, “Bidexi, tumi
xo`b monder gor’a.”

Ogo murkho, gon’o ebar
purono paper ae.
Birat’ papi, raja hoe,
ro`kto cuxe khae.

******

Ko`to je dukkho, jo`to je ko`xt’o,
mayar dha~dhae por’e!
Nijeke merecho, nijeke no`xt’o
korecho jugjug dhore.

Phire caile, dekhbe xo`b i
okaron’e ko`ra.
E`to srixt’ir xottheo, xudhu
britha bhuge bhuge mo`ra.

Xonibar, 22e Epril, 2017 Khri
Bruklin, Niu Io`rk
-------------------------------------------------------------

The Maze of Delusion

The Arya made us understand
the curse of darker skin.
The patriot “knows” the foreign hand
is planting more of sin.

Oh foolish folk, now sit and count
the wages of your acts.
The greatest sinner now can mount
the throne and tout his “facts”.

******

How much of woe, how much of pain,
from racing through the maze!
We’ve injured self and soul again,
while caught in maya’s daze.

On looking back, we see that all
was done for no good reason.
So deep, this hole in which we fall
yet deeper, every season!

2017, April 22nd, Sat.
(translated May 12th, Sat.)
Brooklyn, New York
-------------------------------------------------------------
 
https://www.facebook.com/madhusree.mukerjee/posts/1488465891211160 

https://www.facebook.com/arjun.janah/posts/10154561847215950

https://www.facebook.com/andrew.wickham.52/posts/10156083779321562

 

Tuesday, April 4, 2017

Murkho Manux-মূর্খ মানুষ-We Foolish Men


This post consists of the following, in descending vertical order:

  • four lines in Bengali (মূর্খ মানুষ)
  • a Roman transcription (Mūrkha Mānuṣa) from http://translate.google.com;
  • a voice recording of the Bengali;*
  • a Roman transcription (Murkho Manux) as described at Bharot Xadhin;
  • an English translation (We Foolish Men).
------------------------------------------------

* A reasonable, prosaic voicing can now also be heard by:

  • copying and pasting the Bengali-script text into the left panel at the Google link given above (after selecting Bengali as the input language);
  • and then clicking on the speaker icon below that left panel.
------------------------------------------------

মূর্খ মানুষ 

হায় ভগবান, হায় আল্লাহ, 
হায় গৌতম, চৈতন্য!
মূর্খ মানুষ হয়েছে পাগল, 
নিজেকে করেছে অন্য৷

মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০১৭ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
-------------------------------------

Mūrkha Mānuṣa

Hāẏa bhagabāna, hāẏa āllāha,
hāẏa gautama, caitan'ya!
Mūrkha mānuṣa haẏēchē pāgala,
nijēkē karēchē an'ya.

Maṅgalabāra, 4ṭhā Mārca, 2017 Khri
Bruklina, Ni'uẏarka
---------------------------------------------

Please click on the rounded triangular play-button on
the right to hear a voice recording. In some browsers,
you may have to click a second time. This might not
work on cellphones.  Adjust the volume on your device
as needed.


Record and upload voice >>
---------------------------------------------
Murkho Manux

Hae bho'goban, hae alla,
Hae goutom, coitonno!
Murkho manux hoeche pagol,
Nijeke koreche onno.

Mongolbar, 4t’ha Marc, 2017 Khri
Bruklin, Niu Io`rk
------------------------------------------

We Foolish Men

Oh god, with all your many names,
Oh dear, departed brothers!
We foolish men have lost our minds,
And see ourselves as others.

2017 April 4th, Tue.
Brooklyn, New York

Friday, March 3, 2017

Likhbe Xexe Je-লিখবে শেষে যে-The Writer at the End


There are five items in this post: 

  
  • 1. the Bengali original (লিখবে শেষে যে)sparked by a Facebook post by Sanju Saha;
  • 2. a Roman transcription (Likhabē Śēṣē Yē), via Google's site, http://translate.google.com, that follows the standard spelling in the Bengali script;
  • 3. another Roman transcription (Likhbe Xexe Je), of the author's devising, that follows the standard Bengali pronunciation, rather than the standard spelling; 
  • 4. a voice recording of the Bengali;
  • 5. a translation into English (The Writer at the End).
--------------------------------------------

Item 1: Bengali Original
   

লিখবে শেষে যে

অনেক কিছু লেখার ছিল,
লেখা হল না৷
ভাবছি, কাকে বলব এখন,
বলার ছিল যা৷

ছিলে যখন পাশে, তখন
ব্যস্ত ছিলাম, তাই
লিখছি এখন, দিনের শেষে,
মনের কথা, ভাই৷ 

আসছে না, সেই বুকের ব্যাথা,
কাগজ কলমে৷
বসে আছি, তার-ই আশায়,
লিখবে শেষে যে৷
  
শুক্রবার, ৩রা মার্চ, ২০১৭ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক

https://www.facebook.com/sanju.saha.5/posts/1258502847518557
--------------------------------------------

Item 2:  The following is a Roman transcription made via http://translate.google.com.

Likhabē Śēṣē Yē

Anēka kichu lēkhāra chila,
lēkhā hala nā.
Bhābachi, kākē balaba ēkhana,
balāra chila yā.

Chilē yakhana pāśē, takhana
byasta chilāma, tā'i
likhachi ēkhana, dinēra śēṣē,
manēra kathā, bhā'i.

Āsachē nā, sē'i bukēra byāthā,
kāgaja kalamē.
Basē āchi, tāra-i āśāẏa,
likhabē śēṣē yē.

Śukrabāra, 3rā Mārca, 2017 Khri
Bruklina, Ni'uẏarka

https://www.facebook.com/sanju.saha.5/posts/1258502847518557
--------------------------------------------  
  
Item 3: The following is a Romanization made using the transcription scheme outlined briefly at http://thedailypoet.blogspot.com/2014/02/bharot-xadhin-indias-freedom.html and even more briefly (but perhaps too compactly) below.
  

  • x = sh, c = ch.
  • t and d are dental (with the tongue tip touching the backs of the upper front teeth)—as in Latin languages.
  • t' and d' are alveolar (tongue tip to upper gum ridge)—as in English.
  • h is used as an aspirant (an addition of a puff of breath to a consonant, as at times done in English).
  • All other consonants are roughly as in English, but without aspiration.
  • All vowels, including those at the ends of words, are pronounced.
  • All unmarked* vowels are as in Italian and Spanish, but mostly with intermediate length (duration).
  • ~ nasalizes the preceding vowel, faintly.
  • Stress (loudness) and elongation (extended duration) are usually placed on the first syllable of a word, but are slight, and there is no slurring of vowels in unstressed syllables.
* Marked Vowels
  • o` is like the first vowel in British orange, being a rounded, open, back vowel, of intermediate length.
  • e` is as in hat, being an unrounded, open, front vowel, of intermediate length.
Again, both of these vowels have intermediate length (duration). 
 
Likhbe Xexe Je


O`nek kichu lekhar chilo,
lekha holo na.
Bhabchi, kake bolbo e`khon,
bo`lar chilo ja.

Chile jo`khon paxe, to`khon
be`sto chilam, tai
likhchi e`khon, diner xexe,
moner ko`tha, bhai.

Axche na, xei buker be`tha,
kagoj ko`lome.
Boxe achi, tar-i axae,
likhbe xexe je.

Xukrobar, 3e Marc, 2017 Khri
Bruklin, Niu Io`rk

https://www.facebook.com/sanju.saha.5/posts/1258502847518557
-------------------------------------------- 

Item 4:  This is a voice recording of the Bengali. This might not work on cellphones. Please click on the rounded-triangle play button on the right of the composite icon below. In some browsers, you might have to click twice. Adjust the volume on your device as needed.


Record music and voice >>
--------------------------------------------


Item 5: The following is a translation into English.
  
The Writer at the End

There was much to write
that wasn’t written.
I think—to whom will I tell
the things I had to say?

When you were by me, I
was busy, and so
I now attempt to write
my thoughts, dear friend.

What is in my heart
does not come to my pen.
I am waiting for the one
who will write at the end.

Friday, 3rd March, 2017 AD
Brooklyn, New York

https://www.facebook.com/sanju.saha.5/posts/1258502847518557 
  

Tuesday, November 1, 2016

Ke`lkat'a Ai-ক্যালকাটা আই-Calcutta Eye


Below the image, there is a the link to a story in the Telegraph (India). This is  followed by a free translation of the verse into English. Then there is the Bengali original, in three forms:

  • a phonetic Romanization that follows standard Bengali pronunciation;
  • the Bengali script;
  • a Roman transcription that follows standard Bengali spelling.


London Eye
http://topyaps.com/things-we-desperately-want-in-kolkata

http://www.telegraphindia.com/1161101/jsp/calcutta/story_116714.jsp

Calcutta Eye

When the rains come again, oh then I will ride
Upon the great wheel, with my girl at my side.
We will soar up on high, ho ho!  We will see
the city below us.  In the clouds, we will be.
Then—lightning!  Below, they will see the great flash,
and when we return, they will find that we’re ash.

2016 November 1st, Tue.
Brooklyn, New York
----------------------------------------------------------

Ke`lkat’a Ai

Bo`rxa kale corbo ami, birat' cakar sit'e.
Boxbe paxe xokhi amar, bolbe ko`tha mit'he.
Ut'hbo dujon urdhe, hoho, dekhbo xo`hor xara.
Megher majhe mixbo xexe, meghei ho`bo hara.
Nice jara, dekhbe ho`t'at, cokh-dhadhano baj.
Axbo phire xokhir xathe, jholxe jaoa lax.

Mongolbar, 1 la No`bhembo`r, 2016 Khri
Bruklin, Niu Io`rk
----------------------------------------------------------

ক্যালকাটা আই

বর্ষাকালে চড়ব আমি বিরাট চাকার সিটে৷
বসবে পাসে সখী আমার, বলবে কথা মিঠে৷
উঠব দুজন ঊর্ধ্বে, হোহো, দেখব শহর সারা৷
মেঘের মাঝে মিশব শেষে, মেঘেই হব হারা৷
নিচে যারা, দেখবে হটাৎ, চোখ ধাধানো বাজ৷
আসব ফিরে সখীর সাথে, ঝলসে যাওয়া লাশ৷

মঙ্গলবার, ১লা নভেম্বর, ২০১৬ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক 
----------------------------------------------------------

Kyālakāṭā Ā'i

Barṣākālē caṛaba āmi birāṭa cākāra siṭē.
Basabē pāsē sakhī āmāra, balabē kathā miṭhē.
Uṭhaba dujana ūrdhbē, hōhō, dēkhaba śahara sārā.
Mēghēra mājhē miśaba śēṣē, mēghē'i haba hārā.
Nicē yārā, dēkhabē haṭāṯ, cōkha dhādhānō bāja.
Āsaba phirē sakhīra sāthē, jhalasē yā'ōẏā lāśa.

Maṅgalabāra, 1 la Nabhēmbara, 2016 Khri
Brukalina, Ni'u'iẏarka

Te~tuler Acar—তেঁতুলের আচার—Tamarind Chutney

 
Tamarind Chutney
  

The pods of the tamarind fruit are hanging from the tree.
Do you remember the taste of the tamarind chutney?
Grandmother made it.  It tasted sour and sweet.
She’s long gone.  No more of that for us.

2016 November 1st, Mon.
Brooklyn, New York
---------------------------------------------------
 
Tetu~ler Achar

Gacher theke jhulche de`kho, tetul pho`ler d'a~t'a.
Mone po`re, chot'o be`lar tetuler acar ca~t'a.
To`k-mixt'i xad chilo tar, banano t'hakurmar.
O`nek bo`chor, ge`chen uni. Nai ko acar ar.

Xombar, 1 la Nobhembo`r, 2016 Khri
Bruklin, Niu Io`rk
---------------------------------------------------
 
তেঁতুলের আচার

গাছের থেকে ঝুলছে দেখো, তেঁতুল ফলের ডাঁটা৷
মনে পড়ে, ছোটোবেলার তেঁতুলের আচার চাঁটা৷
টক মিষ্টি স্বাদ ছিল তার, বানানো ঠাকুরমার৷
অনেক বছর, গেছেন উনি৷ নাই কো আচার আর৷

সোমবার, ১লা নভেম্বর, ২০১৬ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
---------------------------------------------------
 
Tētulēra Ācāra

Gāchēra thēkē jhulachē dēkhō, tēm̐tula phalēra ḍām̐ṭā.
Manē paṛē, chōṭōbēlāra tēm̐tulēra ācāra cām̐ṭā.
Ṭaka miṣṭi sbāda chila tāra, bānānō ṭhākuramāra.
Anēka bachara, gēchēna uni.  Nā'i kō ācāra āra.

Sōmabāra, 1 la Nabhēmbara, 2016 Khri
Brukalina, Ni'u'iẏarka 
  

Sunday, September 18, 2016

Gabhir Xad—গাভীর স্বাদ—The Taste of Cow


Note:  The English translation of the Bengali verses is at the bottom of the post, followed by a link to a brief, disturbing video from an Assamese site.

Note added 9/24/16:  An audio recording of the Bengali has been added, just above the preface to that translation.
------------------------------------------------
 
I found this "advertisement" in a Facebook post.


On seeing this, I penned some lines in Bengali in response, which you will find, lettered in a large font in the traditional script, right below this preface.

Below that is Google's machine-transcription, which follows the spelling used in the Bengali script.  I have added capitalization at the starts of sentences and proper names. \1

After that, there is another Roman transcription.  This follows the standard Bengali pronunciation, rather than the traditional spelling (which is no longer phonetic). \2
   
Finally, at the bottom of this post, there is a fairly literal translation into English, titled The Taste of Cow.

Note added 9/24/16:  An audio recording of the Bengali has been added, just below the second transcription (and so just above the preface to the English translation).
   
— Arjun
------------------------------------------------
  
Notes:
  
1. The service used for the first transcription (which follows the traditional spelling)  is available at http://google.com/translate.  That machine-transcription appears below the data-entry panel on the left at that site, whereas the machine-translation—which leaves much to be desired—appears in the panel on the right.
   
 2. A brief summary of the phonetic, pronunciation-based scheme used for the second transcription can be found in the preface to the blog post Bharot Xadhin (India, Free).
 ------------------------------------------------

গাভীর স্বাদ

চেখে দেখ্ তো এটা, কাঙ্গাল,
ছোটো জাতের পো! 
কি জাতের মাংস এতে?
আছে কি এতে গো?

গরুর চিহ্ন পাস যদি,
ডাকব পুলিশ-গুণ্ডা৷
সাজা-শাস্তি পাবে খ্রিষ্টান,
মুসলমান, ডোম, মুণ্ডা!

গাভীর স্বাদ তো জানি না গো,
তাই তো তোর এই কাজ৷
বখশিশ পাবি, শালা, যদি
ধরাস কাকেও আজ৷
  
শনিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৬ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
------------------------------------------------
 
Gābhīra Sbāda

Cēkhē dēkh tō ēṭā, kāṅgāla,
chōṭō jātēra pō!
Ki jātēra mānsa ētē?
Āchē ki ētē gō?

Garura cihna pāsa yadi,
ḍākaba puliśa-guṇḍā.
Sājā-śāsti pābē khriṣṭāna,
Musalamāna, ḍōma, Muṇḍā!

Gābhīra sbāda tō jāni nā gō,
tā'i tō tōra ē'i kāja.
Bakhaśiśa pābi, śālā, yadi
dharāsa kākē'ō āja.

Śanibāra, 10i Sēpṭēmbara, 2016 Khri
Bruklina, Ni'uẏarka
----------------------------------------------
  
Gabhir Xad

Cekhe de`kh to et'a, kangal,
chot'o jater po!
Ki jater mangxo ete?
Ache ki ete go?

Gorur cihnno pax jodi,
d’akbo pulix-gun’d’a.
Xaja-xasti pabe Krixt'an,
Muxulman, D’om, Mun'd’a!

Gabhir xad to jani na go,
tai to tor ei kaj.
Bokhxix pabi, xala, jodi
dho`rax kakeo aj.

Xonibar, 10i Sept’embo`r, 2016 Khri
Bruklin, Niu Io`rk
---------------------------------------------
Audio:  Click on the arrow on the right in the green area below to hear an audio recording.

Vocaroo audio and voice recording service>>
In Google's Chrome browser, you might have to click on the right arrow again.   Please also adjust your speaker volume.
---------------------------------------------
Unfortunately, the rhythm, the rhyme, the cultural context and other nuances in the Bengali original above could not be properly conveyed in the English translation below.

The Taste of  Cow

Taste this, you pauper,
you low-breed’s spawn!
What meat is in this?
Does it have beef?

If you find a trace of beef,
we’ll call the goons—the cops.
They’ll get their dues—those Muslims,
Christians, Mundas, Doms!

We do not know the taste of cow;
that’s why you’ve got this job.
You’ll get your tips, you bastard, if
you help us catch some scum.

Saturday, 10th September, 2016 
Brooklyn, New York
----------------------------------------------
 
Meanwhile, one can observe supply, demand and devilish primate ingenuity at work: https://www.facebook.com/AxomLive/videos/1260643544024253/  

I am not sure of the where, when and why of the events shown in this brief video clip, although I could guess at each.  The whispered snatches of conversation, where I could follow them, appeared to be either in a dialect of 
Bangla (Bengali) or in a neighboring sister language.
    

Fortunately, the involuntary migrants appeared to be none the worse—at least for the moment—for their brief, but excruciating, crossing.
    

Sunday, July 24, 2016

Cin Dexe Bhro`mon'-চীন দেশে ভ্রমণ-Visit to China


Note: The phonetic transcription and the translation to English have not yet been done.
-------------------------------------
 
চীন দেশে ভ্রমণ

অনেক বছর বাদে,
চললাম ছুটির দিনে,
হাওয়ার জাহাজে চড়ে,
এই পৃথিবী ঘুরে,
অন্য এক দেশে৷

তাজ্জব হয়ে, দেখলাম সেখানে
চলছে মানুষ বেগে—
কেউ বা হেঁটে, কেউ বা সাইকেল-স্কুটারে,
কেউ বা গাড়ীর ভেতরে৷

জানিনা সে দেশের ভাষা,
জানিনা সে দেশের লেখা৷
শুনলাম অনেক কিছু,
বুঝলাম লবডঙ্কা,
কয়েক ছুটির দিনে,
প্রাচীন-আধুনিক চীনে৷

বেইজিং শহরে আজ
নেই আর মহারাজ,
নেই আর সুন য়াত সেন,
নেই আর কুয়োমিনতাং,
নেই আর মাও জেদং৷

গেছে একে একে সবাই৷
রয়েছে পুরোনো প্রাসাদ৷
রয়েছে মূর্তি, ছবি৷
রয়েছে কি আর কবি?

এসেছিল লাল প্রভাত৷
এসেছিল কৃষকের আশা৷
এসেছিল মজদুরের দিন৷
এল তার সন্ধ্যে, ভাই৷
খুঁজেও পাবে না তাই৷

এসেছে লেনদেন৷
এসেছে বেচাকেনা৷
এসেছে, বহুতলা বাড়ি৷
এসেছে চকমকে গাড়ী৷

এসেছে হাইওয়ের গতি৷
গেছে গো সেকালের ধীর৷
রয়েছে এখনো হাসি৷
সেটাও যাবে গো, হায়৷

মনে মনে হলাম হতাশ৷
বয়েছে ব্যবসায়ি বাতাস৷
যদিও পূর্বের দেশ,
পরেছে পশ্চিমে বেশ৷

ডাকাত হয়েছে ধনী৷
লুটেছে শ্রমিকের মণি৷
বোঝাব কাকে এই কীর্তি?
হব তো দুদিনেই ফিরতি৷

রবিবার, ২৪ এ জুলাই, ২০১৬ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
-------------------------------------
 
Cīna Dēśē Bhramaṇa

Anēka bachara bādē,
calalāma chuṭira dinē,
hā'ōẏāra jāhājē caṛē,
ē'i pr̥thibī ghurē,
an'ya ēka dēśē.

Tājjaba haẏē, dēkhalāma sēkhānē
calachē mānuṣa bēgē—
kē'u bā hēm̐ṭē, kē'u bā sā'ikēla-skuṭārē,
kē'u bā gāṛīra bhētarē.

Jāninā sē dēśēra bhāṣā,
jāninā sē dēśēra lēkhā.
Śunalāma anēka kichu,
bujhalāma labaḍaṅkā,
kaẏēka chuṭira dinē,
prācīna-ādhunika cīnē.

Bē'ijiṁ śaharē āja
nē'i āra mahārāja,
nē'i āra suna ẏāta sēna,
nē'i āra kuẏōminatāṁ,
nē'i āra mā'ō jēdaṁ.

Gēchē ēkē ēkē sabā'i.
Raẏēchē purōnō prāsāda.
Raẏēchē mūrti, chabi.
Raẏēchē ki āra kabi?

Ēsēchila lāla prabhāta.
Ēsēchila kr̥ṣakēra āśā.
Ēsēchila majadurēra dina.
Ēla tāra sandhyē, bhā'i.
Khum̐jē'ō pābē nā tā'i.

Ēsēchē lēnadēna.
Ēsēchē bēcākēnā.
Ēsēchē, bahutalā bāṛi.
Ēsēchē cakamakē gāṛī.

Ēsēchē hā'i'ōẏēra gati.
Gēchē gō sēkālēra dhīra.
Raẏēchē ēkhanō hāsi.
Sēṭā'ō yābē gō, hāẏa.

Manē manē halāma hatāśa.
Baẏēchē byabasāẏi bātāsa.
Yadi'ō pūrbēra dēśa,
parēchē paścimē bēśa.

Ḍākāta haẏēchē dhanī.
Luṭēchē śramikēra maṇi.
Bōjhāba kākē ē'i kīrti?
Haba tō dudinē'i phirati.

Rabibāra, 24 ē Julā'i, 2016 Khri
Bruklina, Ni'uẏarka
 

Tuesday, June 21, 2016

Baul Jibon—বাউল জীবন—A Minstrel's Life—एक बाउल की ज़िन्दगी—یک باؤل کی زندگی


So far, this post includes the original, in Bengali script, an English translation, an attempt at translation into Hindi--and a machine-translation of that attempt into Urdu.  The three translations are at the bottom of the post.

I have also included three images, a link to an earlier poem and links to information and videos about Bauls, including two recordings (with English subtitles) by Parvathy Baul.

The periods (full-stops) and some of the commas in the Urdu version are misplaced, owing to text-flow-direction difficulties. (Urdu uses a modified Arabic script, written from right to left.)

Any feedback, comments and corrections--especially to the Bengali, Hindi and Urdu--would be most welcome.

In the first line of the second stanza, I have changed the tense, in the Bengali and English versions, to the present, altering the English line from

"I never worked at jobs or farms."

to

"I do not work at jobs or farms."

Bauls appear to live mainly by singing and, as many Hindu, Buddhist and Jain monks do, by begging.  However, it seems likely that they will have also, at times in their lives, worked in other ways--for a living or to help their families of birth.

Nevertheless, I have left that line in a sort of past perfect tense ("I have not worked at...") in the Hindi and Urdu versions.

To see the images in a somewhat larger and clearer view, click on any one image. Then use the arrow keys on your keyboard or click on the thumbnails.  To return to this blog post, click on the white X near the top right of the black background.
------------------------------------------------------------

বাউল জীবন
   

Baul Mohammad Islam Shah, on the Padma River, Bangladesh
photograph: Leonid Plotkin
http://www.leonidfotos.com/pictures/essays/men-of-heart/
 
ছেড়ে এলাম সবাইকে, গো,

ছেড়ে এলাম, ওরে৷
একতারাতে বাজনা বাজাই,
ঘুরে বেড়াই দূরে৷
  
করিনা গো চাষ, চাকরি,
করি নি গো বিয়ে৷
ভিক্ষে করি, শহর গাঁয়ে,
চিত্তের গান গেয়ে৷
  
মরন কালে গাইব আমি,
রূগ্ণ শ্বাসে, গান৷
একতারাটা থাকবে পড়ে,
চলবে পথে প্রাণ৷
  
মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
------------------------------------------------------------

See also:

For Just a Penny or for Naught
 
Maula Pagol (Maula Baksh Shah)
http://sgbrecordings.com/gallery
http://thedailypoet.blogspot.com/2015/02/for-just-penny-or-for-naught.html
------------------------------------------------------------

The following are two video recordings of Baul songs, sung by Parvathy Baul (Mousumi Parial).The songs have English subtitles.

In the first song, note the blurring of the distinction between forbidden, amorous love and love for the divine, found in certain bhakti (devotional) songs of Vaishnavite Hinduism and also in other traditions, such as those of the Sufi poets of Islam and certain aspects of Christianity.

This is expressed, in this song, as the pining of Radha for dark-skinned lover, Krishna, at night and even as she goes about her daytime domestic duties.  She is advised to be secretive and clever in her trysts (perhaps only imaginary) with her lover.

The song talks about the wood-smoke bringing tears to the eyes of Radha as she tends the household cooking fire, and about her bathing and swimming in the pond or river. These were things typical of rural India.

The second song is followed by the singer's explanation, in English, of that song's content and emotional context.

Kichhu Din Mone Mone (Kichu Din Mone Mone)  (In Mind, Awhile)

https://youtu.be/tNh2kjmSzPw


Sri Choron Paabo (Xri Co`ron Pabo) (I Will Touch Your Feet)

https://youtu.be/pvKLPLl9zVw

Parvathy Baul (Mousumi Parial)
http://parvathybaul.srijan.asia/
-------------------------------------------------------------

For more videos and information about Bauls, please see:

https://www.facebook.com/1600702242/videos/1534062203751/
------------------------------------------------------------

A Minstrel's Life

I left then everyone, I did.
I left then everything.
I play now on the monochord.
I wander far and sing.

I do not work at jobs or farms.
Unwed, I did depart.
I beg in towns and villages,
And sing my songs of heart.

This monochord, I’ll leave behind
When I am dead and gone.
With my dying breath, I’ll sing and then
My soul will wander on.

Tuesday, 21st June, 2016 CE
Brooklyn, New York
------------------------------------------------------------

एक बाउल की ज़िन्दगी

मैं छोड़ दिया हूँ, घरवाले को,
छोड़ दिया हूँ सब।
एकतार पर बजाता रहता हूँ,
जोश जब रहे, तब।
  
मैं किया नहीं हूँ, नौकरी, खेती,
शादी भी नहीं माना।
शहर में, गांव में, भीख माँगता हूँ,
गाता हूँ, दिल का गाना।

मरते हुए, कमज़ोरी में,
गाता रहूँगा फिर भी।
इस एकतार तो रहा जायेगा, लेकिन
दिल चलेगा फिर भी।

मंगलवार, २१ वीं जून, २०१६ ईस्वी,
ब्रुकलीन, न्यूयॉर्क
------------------------------------------------------------

یک باؤل کی زندگی

میں نے چھوڑ دیا ہوں، گھر والے کو،
چھوڑ دیا ہوں سب.
اےكتار پر بجاتا رہتا ہوں،
جوش جب رہے،تب.
  
میں کیا نہیں ہوں، نوکری، کاشتکاری،
شادی بھی نہیں مانا.
شہر میں، گاؤں میں، بھیک مانگتا ہوں،
گاتا ہوں، دل کا گانا.

مرتے ہوئے، کمزوری میں،
گاتا رہوں گا پھر بھی.
اس اےكتار تو رہا جائے گا، لیکن
دل چلے گا پھر بھی.
  
منگل، ۲۱ ویں جون، ۲۰۱۶ ء،
بروک لین، نیویارک


Saturday, June 18, 2016

Xondhe Elo—সন্ধ্যে এল—The Sunset


A recording, two Roman transcriptions and a "free translation" into English are available at:
http://suniljanah.org/ajanah/poems/arjun/indic/xondhe-elo--tabular.html .

The recording is in rather childish Bengali. The "free translation" is still fairly literal.
 
A word-for-word literal translation, following Bengali syntax, is also provided there, in the lower part of the tables.  That is meant for language learners and for those interested in the differences in syntax between languages.

Note: The recording at the link above might not work on some mobile phone applications and on some networks.  Also, the columns in the tables are best seen together.  This needs a wide-screen view.  Rotating a "smartphone" to get a wider view might perhaps provide such a view.  But the text characters might still be too small to read, without zooming.

The Bengali text is here in this blog post, directly below the image.  There are more images (of sunsets at or near Kolkata) at the bottom of this post, along with viewing instructions.

Sunset in Besonhurst, Brooklyn, looking west along Bath Ave from 19th Ave
Arjun Janah, 2016 June 5th Sun.
http://suniljanah.org/ajanah/poems/arjun/indic/xondhe-elo--tabular.html
----------------------------------------------------------------
  
সন্ধ্যে এল
  
সারা দিন গেল, কাজ হল না,
সন্ধ্যে এল শেষে৷
পড়ল মনে, ছোটবেলার
সন্ধ্যে, বাংলাদেশে৷

"বাংলাদেশ" ত নাম ছিল না
রাষ্ট্রের, যেমন এখন৷
মেদিনীপুর আর মালদা ছিল
বাংলাদেশে তখন৷
  
কোলকাতায়, ভোরবেলাতে,
সূর্য ওঠা দেখে,
জাগত প্রাণে সুখের গীতি,
ভোরের হাওয়া চেখে৷
    
সন্ধ্যেবেলায়, সূর্য যখন
ডুবছে, কোমল সুরে,
দুখের বিলাপ, কোথার থেকে
আসত তখন ঘুরে৷
  
দেশ ছাড়লাম, পড়াশোনা
থামল অবশেষে৷
কাজের দিনো চুকল এবার,
এই যে দূরের দেশে৷
  
খাটনিতে ত ব্যস্ত ছিলাম,
দুপুর, বিকেল বেলায়৷
সন্ধ্যে এল, পড়লাম এবার
বেকার-বৃদ্ধ ঠেলায়৷
  
বুঝবে কি গো, মগজ আমার,
কোথার থেকে, ওই
সন্ধ্যেবেলার দুখের গীতি,
যতই পড় বই?
  
শোনো এবার৷ বলছি আমি,
সন্ধ্যেবেলার গান,
ভোরের ভজন, জীবন স্রোতে,
জোয়ারভাটার টান৷

অতীত থেকে আসছে ভেসে,
যাচ্ছে আবার দূরে৷
ভবিষ্যতের খবর নিয়ে,
আসছে আবার ঘুরে৷
  
দিন ফুরল, কাজ হল না৷
সন্ধ্যে এল শেষে৷
পড়ল মনে, লাল আকাশের
কাব্য, বাংলাদেশে৷
  
শনিবার, ১৮ই জুন, ২০১৬ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
----------------------------------------------------------------

Evening Chat, by Ujjal Dey
(country boats moored on the Hooghly, with the new Howrah Bridge in the background)
http://sunrise.maplogs.com/chak_garia_santoshpur_kolkata_west_bengal_india.3307.html

Shades of Romance, by Aniket Sengupta
(lovers by the water at sunset, Kolkata)
http://amee.biz/blog/

Two Men on a Boat,  at Sunset
(on the Hooghly river, near Kolkata)
http://sunrise.maplogs.com/kolkata_west_bengal_india.2437.html
----------------------------------------------------------------
   
To see the four images (in this Daily Poet blog post above) in a larger size and clearer form, click on any one image. Then either use the arrow keys on your keyboard to view each image in turn, or else click on the thumbnail images at the bottom of the screen. Click on the white X near the top right of the black background in that "gallery view" to return to this blog post.
----------------------------------------------------------------

An audio recording, two Roman transcriptions, two translations into English and one larger image are available at:
http://suniljanah.org/ajanah/poems/arjun/indic/xondhe-elo--tabular.html .
----------------------------------------------------------------

      

Wednesday, June 15, 2016

Go`nga Nodir Tire—গঙ্গা নদীর তীরে—By the Banks of the Ganges—गंगा के किनारे—گنگا کے کنارے


The poem, in Bengali script, is followed by a recording, then by two Roman transcriptions, and finally by a free translation into English.

Note:  Translations into Hindi-Urdu (the Urdu being from the Hindi via http://google.com/translate ) have been added at the end of this post.

In the Hindi translation (written in Devanagari script), the words used are, with some exceptions, mainly those of the lingua franca spoken in many of the cities and villages of the northern and central subcontinent, rather than those of the more formal, Sanskritized Hindi.

This popular form of Hindi-Urdu, used by Hindus, Muslims and others, had fewer borrowings from Arabic and Farsi than literary Urdu. Some used to call it "Hindustani", before the Partition of 1947.  It is still very much in use, in both India and Pakistan, and is widely understood in both countries.

Comments, criticism and corrections are very much needed.  These can be made through the small "Post a comment." link near the bottom of this post (above the "Links to this post" heading), or via e-mail to sjanah@aol.com.
----------------------------------

Young Man by the Ganges, Facebook post by Arati Kumar-Rao
https://www.facebook.com/photo.php?fbid=10153535170976360&set=a.10150203885481360.312138.697771359
(Click the "See more" link at the end of the text in the Facebook post.)
   
গঙ্গা নদীর তীরে

গঙ্গা নদীর তীরে,
বইছে হাওয়া আজ৷
বসে আছি আশায় আমি,
মিলবে কবে কাজ?

স্রোতের জোর ত কমছে ক্রমে,
খরচা কমছে না৷
এপ্লিকেসান ভরছি রোজি,
জবাব পাচ্ছি না৷

বুধবার, ১৫-ই জুন, ২০১৬ খ্রি
ব্রুক্লিন, নিউয়র্ক
----------------------------------

This might not be available on mobile phones and some networks.
To hear the audio recording in Google's Chrome browser:
  1) first, click the triangular play button on the right, above;
  2) then click either:
    a) that button again to play the audio in the background (on this page);
    or
    b) the rectangular button on the left, above, for audio at the Vocaroo site.
The procedure in other browsers might be slightly different.
Vocaroo: Record and upload audio >>
----------------------------------
 
Go`nga Nodir Tire

Go`nga nodir tire,
boiche haoa aj.
Boxe achi axae ami,
milbe ko`be kaj.

Sroter jor to komche kro`me,
kho`rca komche na.
E`plikexo`n bhorchi roji,
jo`bab pacchi na. 

Budhbār, 15-i Jun, 2016 khri
Bruklin, Niu Io`rk
----------------------------------

Gaṅgā Nadīr Tīrē

Gaṅgā nadīr tīrē,
ba'ichē hā'ōẏā āj.
Basē āchi āśāẏ āmi,
milbē kabē kāj?

Srōtēr jōr ta kamchē kramē,
kharca kamchē nā.
Ēplikēsān bharchi rōji,
jabāb pācchi nā.

Budhbar, 15-i Jun, 2016 khri
Bruklin, Ni'uẏark
----------------------------------
 
By the Banks of the Ganges

A breeze is blowing from the river.
I sit on the banks and think,
“When will I get a job?”

The river is slowing,
but expenses are not.
I fill out applications,
but I get no replies.

2016, June 15th, Wed.
Brooklyn, New York
---------------------------------- 

गंगा के किनारे

गंगा नदी के किनारों पर,
हवा बह रही है अब।
मैं बैठा रहा हूँ, इस उम्मीद मे --
एक नौकरी मिलेगी कब?

नदी की ताकत कमती रहती है,
लेकिन खर्चे बढ़ रहा है।
हर रोज, आवेदन भेजता रहता हूँ।
लेकिन जवाब मिलता नहीं है।

बुधवार, १५ जून, २०१६ ईस्वी
ब्रुकलीन, न्यूयॉर्क 
----------------------------------

    گنگا کے کنارے 

،گنگا دریا کے کناروں پر 
.ہوا بہہ رہی ہے اب 
-میں بیٹھا رہا ہو، اس امید میں 
ایک نوکری ملے گی کب؟ 
   
،دریا کی طاقت كمتي رہتی ہے 
.یکن خرچ بڑھ رہا ہے 
.ہر روز، درخواست بھیجتا رہتا ہوں 
.لیکن جواب حاصل نہیں ہے 
   
بدھ، ۱۵ جون، ۲۰۱۶ ء 
  بروک لین، نیویارک 
  
----------------------------------

Comments, criticism and corrections are very much needed.  These can be made through the small "Post a comment." link near the bottom of this post (above the "Links to this post" heading)  or via e-mail to sjanah@aol.com.