Showing posts with label Bangla. Show all posts
Showing posts with label Bangla. Show all posts

Thursday, January 16, 2025

Ki ko'ra jae-কি করা যায়?


কি করা যায়?


এমন যুগ কি কখনো ছিলো—

আছে কি কোনো দেশ—

যখন, যেখানে শান্তির সাথে 

সুবাদ ছিলো, বেশ? 


তা জানি না, তা জানি না—

হয়তো কামনা—তবে 

এটুকু জানি, মানবজাতির 

এ পথে অপায় হবে। 


এখনো আকাশে সূর্য-তারা, 

এখনো নদীতে ঢেউ—

বাহিরে-অন্তরে জোয়ার-ভাটা। 

রেখেছে মনে কি কেউ?


****** 


গরিব হলে, এসে যায় না 

ধর্ম তোমার কি।

জুতো লাথি খেতে হবে, 

শুনতে হবে ‘ছিঃ!’ 


প্রতি যুগে একই দশা, 

প্রতি দেশেও তাই। 

মানুষ জাতির এই প্রণালী 

সর্বগত, ভাই। 


মানুষের যা গুণ বা ত্রুটি—

যেমন তোমার, আমার—

নেই কো যুগের, দলের শুধু। 

রয়েছে, সদা, সবার।


****** 


‘উঁচু’, ‘নিচু’, ‘আমার’, ‘তোমার’—

চলছে চারিদিকে। 

তাই সেদিনের লাল পতাকার 

রং হয়েছে ফিকে। 


কি করা যায়, এমন হালে, 

মাথা চুলকিয়ে ভাবি। 

এই কারাগার থেকে খালাস

 চেয়েও পাই না চাবি। 


বাকি সবাই যাই বা করুক, 

ফুটপাতে বা রথে, 

চলবো ধীরে, বিবেক মেনে, 

শান্ত আপন পথে।


****** 


নিজের কাজে, কথায়, লেখায় 

করবো, যত পারি। 

বন্ধু-স্বজন মানবে না, তাও 

করবো না গো আড়ি। 


বলবো খুলে বুকে যেটা 

আসে, যদিও জানি 

পাত্তা দেওয়ার লোকের অভাব।

বাস্তবতা মানি। 


সবাই জেগে উঠবে কবে, 

যোগ দেবে মূল কাজে—

তা জানি না। বাজাই বাঁশি, 

সুর যদিও বাজে।


******


স্থানের সাথে সুর মেলেনা, 

যুগের সাথে ছন্দ। 

কি করা যায়, তা জানি না। 

জেলের দুয়ার বন্ধ। 


সবাই মিলে গাইবে কবে 

নদীর, ক্ষেতের গান? 

আসবে ফিরে কখন দেহে 

জোয়ার-ভাটার টান? 


তা জানি না, তা জানি না। 

গাইছি নিজের সুরে। 

গাইবো জোরে, গাইবো মৃদু,

গানেই যাবো উড়ে।


মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ 

বার্ক্লি, কালিফোর্নিয়া 


Friday, January 3, 2025

A~dhar-alo-আঁধার-আলো

 

আঁধার-আলো


কত কঠোর, নিষ্ঠুর, হিংস্র, হায়— 

এই মানব জাতি, 

যার কীর্তি দেখে কান্না আসে, 

বুক ভরে যায় ব্যথায়, 

মুখের বাণী বেরোয় না গো, 

দিন হয়ে যায় কালো!


তাও যে দয়া-মায়া, সাহস। 

খাটছে একই জাতি, 

করছে আদর, করছে পালন, 

দিচ্ছে জীবন, সেবায়। 

দুঃখ, পীড়ার মাঝেও আশা, 

ঘোর আঁধারেও আলো।


শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ খ্রি.

বার্ক্লি, কালিফর্নিয়া 

----------------------------------------------------------------
Darkness and Light

How harsh, cruel, violent, alas— 
This human species, 
Whose deeds bring tears to the eyes!
The heart is filled with pain;
The words do not come out of the mouth;
The day becomes black.

And yet, what kindness, love, courage!
The same species is laboring, 
Cherishing, nurturing, 
Giving lives in service. 
Hope in the midst of sorrow and pain;
Light in the deepest darkness.

2025 Jan 3, Fri.
Berkeley, California
English version via Google Translate,
(very lightly edited for punctuation, etc.)

Friday, December 27, 2024

Prokritir P'oth-O'sthaitto-translation of Nature's Way-Transience


প্রকৃতির পথ / অস্থায়িত্ব
.
সূর্য-কিরণ এসে ছুঁলো গাছের ডালের কুঁড়ি। 
যাগলো ছোঁয়ায় পাপড়ি, পাতা। 
হাওয়ার চুমে দোলে। 
ঘ্রাণ এসে যায়, বাতাস-দূতে,
প্রেমের শুভ ঘরে।
.
রাতের ঝড়ে সব চ’লে যায়। 
কাঁদিস কেনো, ওরে?
.
******
.
পর্বতের চূড়ার থেকে সাগর-তীরে নেমে, 
গভীর আঁধারে ডুবে, আলোয় আবার উঠে এসে, 
বারে বারে সেই চক্র ঘোরে, 
তোমায় আমায় ধ’রে।
.
তারার আগুন-ঝড় বারে-বারে 
বিশ্বের ধোঁয়া-ধুলো টেনে এনে, জুড়ে,
নতুন রূপে আবার মহাকাশে ছোড়ে। 
তারই থেকে সেই ফোঁটাগুলো,
যার থেকে সব জীব-প্রাণী।
.
তবে কোথা থেকে আসে, বলো,
চেতনার প্রকাশ, খুশি-ব্যথার টানাটানি,
স্বয়ঙ্গের জন্ম, স্বার্থের দাবি,
করুণা-বিবেকের টের?
.
এরই থেকে শ্বাস, পান, খাওয়া,
মৈথুন, খুন-যুদ্ধ-সংহার।
এরই থেকে সব মিলন-ভালোবাসা,
সব কর্ম, ধর্ম, মায়া-দয়া।
.
****** 
.
যে আলো পর্বত-চূড়ায় ভাসে, 
যে আঁধার সাগরের গভীর তলে বয়ে, 
যে বাতাস বনের গাছে গায়,
যে হাওয়া ঢেউয়ের ওপর খেলে—
এদেরকে বেঁধে রাখা কি যায়?
.
এদের তো শুধু মন-মহলে 
কিছুদিনের বাস। তার পরে বিদায়। 
রোদের ছোঁয়ায় যেমন শিশির-ফোটা যায়, 
মায়ের ডাকে তেমনই তুমি-আমি যাবো।
.
******
.
নিজের ভাগ্যে, নিজের পছন্দে, 
কেউ বাজায় বাঁশি, কেউ বাজায় ঢোল। 
ওগো ভাগ্যে-পাওয়া বন্ধু মোর, 
তেমনই তুমি-আমি, তেমনই 
যা কিছু বলি, যা কিছু করি।
.
গাছের পাতা-ফুলের মত, এই জগতের জীব।
কিছুদিনের সুখের বাদে আসে দুঃখ, ক্লেশ।
দেখতে দেখতে তাই চ’লে যায়
ঘর-পরিবার-দেশ।
.
জীবনে, সংসারে, নেই কোনো স্থিতি। 
তবুও এই যে মূল, এই যে পুলক-ব্যথা, 
এই যে দয়া-টান-ভালোবাসা, 
তারই থেকে বেঁচে থাকার কারণ, 
তারই থেকে চেষ্টার, সংগ্রামের সাহস।
.
******
.
তোমার সাথে যদি হাসতে, কাঁদতে পারি, 
ভাগ্যে যদি কিছু সহায়তা দিতে পারি, 
সেই আশীষের সৌভাগ্যে ধন্য-সুখী 
তোমার-আমার জন্ম-জীবন-মরণ—
ফুলের যেমন।
.
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি.
পরিবর্তিত: বুধবার, ২৫ ডিসেম্বর
বার্ক্লি, কালিফর্নিয়া 
.

Monday, November 25, 2024

Danob-03-দানব-০৩-Demons-03

 
‌দানব

হে হতভাগা প্রজাতি,
নির্লজ, নিষ্ঠুর, বিনাশী,
আতঙ্কের অস্ত্রে, ভয়ের শাস্ত্রে,
নরকের অভিজাত বাসী!

নিজেকে 'মানব' বলেও,
মানবিকতার করেছো ক্ষয়।
গর্বে, ছলনে, দানবের বেশে,
দানবিকতায় পেয়েছো জয়।

******

অশ্লীল, হিংস্র কাজে মেতে,
নিজের স্বার্থের উন্মাদ খোঁজে, 
হয়েছো ক্রমশ অশিব পিশাচ, 
মত্ত, বেদনা-ক্লেশের ভোজে।

বাহিরে-অন্তরে দেখে,
টের পেয়ে, ধ্বংসের রথে,
বিবেকের ডাকখানি শুনে,
ফিরে এসো শান্তির পথে।

সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া

--------------------------------------------
Demons

We are beings of the rabid species,
Shameless, cruel, destructive,
With weapons of terror and scriptures of fear—
The elites and enforcers of hell!

We may call ourselves 'human' and yet
We have destroyed our own humanity.
With lies and with pride in our monstrous ways,
We have triumphed in monstrosity.
‌
******

In obscene and violent acts,
In the mad pursuit of our “interests”, 
We have turned from humans to demons, 
Drunkenly feasting on suffering and pain.

Looking around, and looking within,
Perched on our chariots of destruction,
Hearing the call of conscience,
Let us turn to the path of peace.

Oct 14 and Nov 21, 2024
Translated from Bengali: Nov 21and 25
Berkeley, California

Saturday, November 16, 2024

Bho'e cher'e o'nto're de'kh-ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্-To Look, with Love, Within


ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্ 

যে দেশে জন্ম, যে দেশে মরণ,
যে দেশে সফর, বাসা—
সে সব দেশে, ক্ররতার সাথে,
বয়েছে ভালবাসা।

দুটোই দেখেছি, দুটোই ছুঁয়েছি,
দুটোর-ই করেছি পান।
ক্রমশ বুঝেছি, প্রতি দেশেই
দুটোর-ই ভাটা ও বান। 
  
****** 

যেমন শত্রু, যেমন মিত্র, 
বুঝেছে কবীর-রুমি,
শুখ-দুঃখে, বাসনা-ব্যথায়,
তেমন-ই আমি-তুমি।

রাতের শেষে, ভোরের আলো,
সাঁঝের শেষে রাত—
এ ভাবে আসে, এ ভাবে যায়
জীবন, শাসন, জাত। 

****** 

নেই কোনো নিচু, নেই কোনো উঁচু,
আছে শুধু আসা-যাওয়া, তাই—
শান্তিতে এসে, শান্তিতে থেকে,
শান্তিতে যাওয়া যেনো পাই।

নেই কোনো বেড়া, নেই কোনো পর—
অন্তরে-অন্তরে এক।
তাই ব’লি তোরে, ‘হৃদয়ের আঁখে
ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্’।

বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফর্নিয়া 

--------------------------------------------

To Look, with Love, Within

The land of birth, the land of death,
The lands of journeys, ends:
In all these lands, the rivers flow—
Of cruelty and care.

I’ve seen and felt their presence, yes—
I’ve tasted both their waters.
In every land, I’ve realized, 
These rivers ebb and surge.

******

As with the foe, so with the friend—
As Kabir and as Rumi had seen—
In joy and in war, in pleasure and pain, 
So also with me and with you.

At the end of the night, the light of dawn;
At the end of the dusk, the dark.
And so they come, and so they go—
The lives and the reigns and the species. 

******

There’s neither a higher or lower, my friend—
There’s only the coming and going. 
Arriving in peace, remaining in peace,
In peace let us die and depart. 

There’s neither a “self” nor an “other”—no,
In essence, we each are the same.
Let us leave aside fear and venture to dare
To look then, with love, within.

2024, Nov. 13, Wed.
(transl. from Bengali to English, Nov.16)
Berkeley, California






Monday, October 21, 2024

Danob-02-দানব-০২-Monster-02

 
দানব-০২
  
হে হতভাগা প্রজাতি, 
নির্লজ, নিষ্ঠুর, বিনাশী, 
হিংসা-লোভের শাস্ত্রে, 
ব্যথা-ভয়ের অস্ত্রে, 
নরকের জল্লাদ বাসী!
  
নিজেকে 'মানব' বলেও, 
মানবিকতার করেছো ক্ষয়।
গর্বে, ছলনে, দানবের বেশে, 
যুগে যুগে, দেশে দেশে,
দানবিকতায় পেয়েছো জয়।
 
১৪, ১৫, ২১ অক্টোবর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া 
---------------------------------------------------------------------
Monster-02 (Google's translation, lightly edited)
   
O wretched species, 
Shameless, cruel, destructive, 
With your scriptures of spite and greed, 
With your weapons of pain and fear--
The torturer of hell!
   
While calling yourself 'human', 
You have destroyed humanity.
In pride, in guile, in monster-guise, 
Throughout the ages, across this world,
You have won by your monstrosity.
  
14, 15, 21 October, 2024 
Berkeley, California 

Tuesday, October 15, 2024

Danob-01-দানব-০১-Demon-01

  
দানব-০১
 
হে হতভাগা প্রজাতি, 
নির্লজ, নিষ্ঠুর, বিনাশী, 
ব্যথার অস্ত্রে, ভয়ের শাস্ত্রে, 
নরকের জল্লাদ বাসী!
 
নিজেকে 'মানব' বলেও, 
মানবিকতার করেছো ক্ষয়।
গর্বে, ছলনে, দানবের বেশে,
দানবিকতায় পেয়েছো জয়।
 
১৪-১৫ অক্টোবর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
------------------------------------------------------
Monster-01 (Google's translation, lightly edited)
   
O wretched species, 
Shameless, cruel, destructive--
With weapons of pain, with scriptures of fear, 
The executioner of hell!
   
While calling yourself 'human', 
You have destroyed humanity.
In pride, in guile, in monster-guise,
You have won by your monstrosity.
   
14-15 October, 2024
Berkeley, California

Wednesday, September 4, 2024

Mayar Cho'le-মায়ার ছলে+An Infant Cries in Palestine


মায়ার ছলে

ফিলিস্তিনে শিশু কাঁদে।
দূর সুদানেও তাই। 
কঙ্গোতেও কান্না ভাসে। 
ইয়েমেন দেশেও, ভাই। 

যতই কাঁদে, পায় না জবাব। 
চুপ হয়ে যায় শেষে।
ত্রাসের থেকে নেই যে রেহাই, 
দুর্ভাগা সব দেশে।

দেশে-দেশে, অনাহারে 
লোকে ভুগে মরে— 
নইলে কবর, নইলে শ্মশান, 
জ্যান্ত, বোমার ঝড়ে।

****** 

উপমহাদেশের ব্যোমে 
শোকের বাতাস বয়ে। 
পূর্ব থেকে কাঁদুনি এসে
পশ্চিম-নিবাসী হয়।

******

কার আদেশে হত্যা এতো? 
কোন কানুনে, শোক? 
জানলে পরে, জানিও আমায়— 
যেটাই জবাব হোক। 

‘আমি-তুমি, আমরা-তারা!’ 
বিবাদ, লড়াই চলে। 
অন্তরে যে সবাই এক-ই, 
ভোলায়, মায়ার ছলে। 

এই মায়া তো উৎস, ক্রোধের। 
দয়ার মায়া নয়। 
এর ফাঁদে লোক বিবেক হারায়।
নিষ্ঠুরতার জয়। 

সোমবার, ২রা সেপ্টেম্বর, 
বার্ক্লি, কালিফর্নিয়া 

----------------------------------------------

An Infant Cries in Palestine

An infant cries in Palestine, 
Another in Sudan. 
The winds in Congo carry wails. 
In Yemen, it's the same. 

No answer to the crying, so 
It comes, at last, to end. 
No respite from the terror, pain—
In these forsaken lands 

Where people die from famines or
Are buried, burned, alive
As bombs descend like rain in storms
On those who’re terrified.

******

The winds of weeping waft across
Subcontinental skies,
As sorrows sough from East to West
And find their resonance.

******

By whose command, this violence? 
Which law dictates this grief? 
If you come to know, inform me, 
Whatever it may be. 

“You and me! Us and them!” 
Disputes and fights go on. 
That all of us are the same, within—
That truth has been forgotten.
 
This is a cause of our madness, while
Our kindness lies discarded. 
We lose our consciences in snares. 
Cruelty prevails. 

2024, September 2nd, Mon. 
(translated from Bengali, September 3rd) 
Berkeley, California

Saturday, August 24, 2024

Dukkher Bhar-দুঃখের ভার-The Weight of Woe-2024-08-17+24

 
দুঃখের ভার 
 
খাবারের মধ্যে কত রকম স্বাদ! 
তেতোটাও খেতে হয়, কিছু পরিমাণে—
বেশিতে বিষ, কমে স্বাস্থ্যকর।
বাকি স্বাদের খাদ্যের ক্ষেত্রেও তাই।
 
জীবনের নিমন্ত্রণে, কত কিছু পাতে পড়ে!
সুখ চেখে, দুঃখ গিলতে হয়। 
এতেও সুষমতা চাই, তবে কারোর
ক্লেশের ভারে পেয়ালা ভেঙ্গে যায়।
  
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ
বার্ক্লি, কালিফোর্নিয়া
------------------------------------------------------------
The Weight of Woe
 
Within the foods we eat, how many tastes!
The bitters must be taken too, in turns--
Excesses poison, traces good for health.
The same is true for foods of other tastes.
 
How many fares can fall upon our plates!
We taste our bits of pleasure, swallow pains.
A balance would be good. For some, alas--
The weight of woe can break and shatter plates.
 
Sat, 17th August, 2024
(translated Sat, 24th Aug)
Berkeley, California

Thursday, August 15, 2024

To'khon ar e'khon-তখন আর এখন

  
তখন আর এখন
 
ডাল-পাতা সব দুলছে ধীরে, 
মৃদু বাতাস বয়। 
নীল আকাশে মেঘ দেখি না, 
গ্রীষ্মকালের জয়। 
 
দূরের দেশে রয়েছি আমি, 
আধা-শতাব্দী ধ’রে। 
তাও যে আজও দেশের আকাশ
মনে ভাসে, ওরে! 
.
ঋতুর সাথে বেশের বদল, 
ভোরের, সাঁঝের রং,
কালবৈশাখীর ঝোড়ো হাওয়া, 
মায়ের শ্রীয়ের ঢং—
.
পর্বত-সমান মেঘের চূড়ায়, 
চোখ-ধাঁধানো ফাঁক। 
নীল-সাদা সেই গগন-ক্ষেতে 
চীলের চড়তি পাক। 
 
ছাতে চড়ে ঘুড়ি ওড়াই,
প্রতিদিকে আলো। 
গ্রীষ্মকালের কড়া রোদে
পুড়ে হলাম কালো।
 
বর্ষাকালে, মেঘের সেনা,
বাজের ভীষণ ডাক। 
যুদ্ধের শেষে, হাজিরা জানায় 
ঝড়ে-ভেজা কাক। 
 
আজ রয়েছি, সেসব ছেড়ে, 
প্রশান্ত-সাগর-তীরে। 
বিকেল বেলার রোদে, দোয়া:
শান্তি আসুক ফিরে।
 
বৃহস্পতিবার, ১৫ অগাস্ট, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া







 

Saturday, August 3, 2024

Joar Bhat'ar T'ane-জোয়ার ভাটার টানে

 
জোয়ার ভাটার টানে

ভোরের সাথে আশা আসে, 
সাঁঝের সাথে যায়। 
এই জীবনের জোয়ার ভাটায় 
ভাসছি কেবল, হায়!

ওই যে দূরের ডাঙ্গার দিকে 
সাঁতার কেটে যাই। 
তবুও দেখি, স্রোতের জোরে, 
হচ্ছি কাবু, ভাই।

চেষ্টা ছেড়ে, ভাসছি, ওরে, 
জোয়ার ভাটার টানে। 
রয়েছে জীবন, তাই যে কিছু 
সান্তনা পাই গানে।

শনিবার, ৩ অগাস্ট, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া

Monday, July 22, 2024

Ba~xir D'ak-বাঁশির ডাক

 
বাঁশির ডাক 
 
নিষ্ঠুরতার কোনো সীমা নেই।
অত্যাচারের রাজ
শেষ হবে না কাল-পরশু,
চলছে জোরে আজ।
 
হত্যা-কাণ্ড ঘটছে সদা।
ধ্বংসে, ক্রোধের জয়।
কত জীবের, জীবন ধরে,
দুঃখ, পীড়ন, ভয়!
 
******
 
তবুও দিন আর রাতের লীলা।
তবুও ভালোবাসা।
অন্ধকারের গর্ভে তবু
ভোরের আলোর আশা।
 
তবুও দয়া, তবুও মায়া।
তবুও সত্যের খোঁজ।
তবুও সাহস। বাঁশির ডাকে
চেষ্টা চলেছে রোজ।
 
সোমবার, ২২ জুলাই, ২০২৪ খ্রি
বার্ক্লি, কালিফোর্নিয়া

 

Sunday, July 21, 2024

Din ket'e jae-দিন কেটে যায়

 
দিন কেটে যায়
 
গির্জা ঘরে ঘন্টা বাজে, 
দিন কেটে যায়, ওরে। 
সপ্তাহ্, মাস আর বছর কাটে, 
ঋতু, বেলার ঘোরে।
 
জন্ম-জীবন-মরণ লীলায় 
জীবের জগৎ দোলে। 
নতুন জীবন পেয়ে জীবি 
পুরনো জীবন ভোলে।
  
নীল গগনে মেঘ উড়ে যায়, 
দিন চলে যায় ভেসে। 
শ্বাসের সাথে স্মৃতির সারি 
বিদায় নেবে শেষে। 
 
কোন্ জগতে জন্ম আবার 
চোখ বোজবার পরে? 
রাতের শেষে প্রথম আলোয় 
জাগবো কাদের ঘরে?
 
শনিবার, ২০ জুলাই, ২০২২ খ্রি
বার্ক্লি, কালিফোর্নিয়া

Sunday, June 16, 2024

Jho'r'-ঝড়

 .

ঝড়

 .

সাগর-বিস্তারে ঢেউয়ের খেলা,

গভীরে প্রবল ধারা।

দূর দিগন্তের ঝড় এসে যায়,

ঢেকে দেয় নভ, সারা।

 .

ঘরে ঘরে হয় তর্ক-বিবাদ,

দেশে দেশে হয় কলি।

ধন-ক্ষমতার যজ্ঞে সদা

নিরীহ জনের বলি।

. 

নৌয়ের পালে সুখের হাওয়ার

বদলে, দুঃখ, ক্লেশ।

ঝুঁকির ভ্রমণ, জীবন-তরীর,

শুরুর থেকে শেষ।

 .

তুমুল ঝড়ে বিপদ আসে।

ধূসর, গগন-ভূমি।

নীল আকাশের আশায় থাকে

পিঁপড়ে—আমি-তুমি।

. 

রবিবার, ১৬ জুন, ২০২৪ খ্রি.

বার্ক্লি, কালিফোর্নিয়া

.

Xotto-mitther o'dol-bo'dol-সত্য-মিথ্যার অদল-বদল

.
সত্য-মিথ্যার অদল-বদল
.
মিথ্যে কথা, শুনে শুনে,
‘সত্য’ ভাবা হয়।
সত্য, লুকোনো রাখার চোটে,
মিথ্যের সাজা পায়।
.
মিথ্যের ওপর যত নির্ভর,
ঝামেলা তত, সত্যের।
খোলাখুলি দেখা দিলে,
লাথি খেয়ে বিদায়।
.
******
.
অন্যায়, যখন ঢাকা থাকে,
ব্যাথা দেয় না মর্মে।
জঘন্য আহার, সুস্বাদু ভেবে,
গিলে নেওয়া হয় হেসে।
.
সবাই কি অসৎ, মন্দ? তা নয়,
চোখ যে বহুদিন বন্ধ।
মিথ্যের ঘুমের নেশায়, আরাম।
সত্যে, পীড়ন, দায়।
.
******
.
বিধ্বস্ত, লুণ্ঠিত দেশে, যেখানে
অগণ্য মরেছে পীড়ায়,
সেখানেও, যারা স্মৃতি তোলে,
বারে-বারে হয় ব্যর্থ।
.
‘দৃষ্টির বাইরে, মনের বাইরে’।
আমরা সেটাই ভালবাসি।
আমাদের করে-কেনা বোমা-বর্ষায়,
দূরে, লোকে পুড়ে মরে।
.
******
.
তেতো সত্যটাকে ঘেন্না করে,
মিষ্টি মিথ্যে টাকে চুষে খাই।
তাই, দেখো, অনাথ শিশু কাঁদে,
বাকিদের লাশের মাঝে।
.
জীবন এগোয়। উৎসব, তামাশা চলে।
যেনো সব-ই ছেলেখেলা।
ক্রূর কাণ্ড চলতে থাকে।
লজ্জার চিহ্ন নেই।
.
রবিবার, ১৬ জুন, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, কালিফোর্নিয়া
৭ই জুনের ‘Inversion’ কবিতার অনুবাদ
 .

Monday, May 27, 2024

Khel-খেল-2024-05-27

 .
খেল
.
বিষের থেকে মধু আসে, 
মধুর থেকে বিষ। 
আঁধার রাতে আলো ভাসে, 
দিনদুপুরে, নিশি। 
.
****** 
.
সুখের দিনে কান্না আসে, 
দুখের মাঝে হাসি। 
প্রিয় আশার মরণ দেখেও, 
চিত্তে বাজে বাঁশি। 
.
এক পা এগোয়ে, দু’ পা পেছোয়ে। 
এইতো ঝুঁকির খেল। 
ধূর্তের পাতে সুখ-দৌলত, 
সাধুর ভাগ্যে জেল। 
.
****** 
.
অবহেলার মরুতে, যত্নের শিশির।
ক্রূরতার মাঝে দয়া। 
নিরাশার রাতে, মুক্তির গীতি। 
তাতেই পীড়ন সহা।
.
সোমবার ২৭ মে, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, কালিফোর্নিয়া 
.

Wednesday, May 22, 2024

Lokkhi bo'nam Xo'roxxoti-Ixxo'r hok ba bap-লক্ষ্মী বনাম সরস্বতী-ঈশ্বর হোক বা বাপ

.
লক্ষ্মী বনাম সরস্বতী /
 ঈশ্বর হোক বা বাপ
.
বাবা আমায় বললো, ‘বাছা,
দুঃখ লাগে দেখে—
বইয়ের ভারি ঝোলা বয়ে
চলছো পথে বেগে’।
.
‘পড়াশোনা করেও কেনো
এমন গোটা হাদা?
পিঠের ওপর ব্যাগ চাপিয়ে,
হচ্ছো ধোপার গাধা!’
.
‘এই বিদেশে এসে, লোকে,
কালের রীতি মেনে,
রোজগারে বেশ ধন জমিয়ে,
গাড়ি-বাড়ি কেনে’।
.
‘তাও যে দেখি, কাঙ্গাল হয়ে
রয়েছো দশক ধরে।
নেই গো গাড়ি, নেই গো বাড়ি!
বোঝাও ব্যাপার, মোরে’।
.
******
.
মাথা চুলকিয়ে জবাব দিলাম,
কয়েক মিনিট ভেবে।
‘তোমার কথা শুনেই আমার
নেই যে কড়ি, জেবে’।
.
‘পুঁজিবাদ যে মন্দ, অশিব—
সম্পত্তি, মূল পাপ—
এসব কথা বলতো আমায়
শ্রদ্ধেয় নিজের বাপ’।
.
‘ছোটবেলার থেকে শুনে,
শিক্ষা মনে রেখে,
রয়েছি, বাবা, দূরে সদা
ব্যবসা, সুদের থেকে’।
.
‘সরল ভাবে জীবন যাপন,
ধনের থেকে দূরে—
এ পথ থেকে বলছো এবার
চলতে হবে ঘুরে?’
.
‘বিলম্বে যে বলছো এখন,
এত বছর পরে:
“সরস্বতীর চর্চা ছেড়ে
লক্ষ্মী আনো ঘরে”’।
.
‘দুজন দেবীর সেবক, সমান,
হয়তো হওয়া যায়।
এই প্রথাটার শেখার সময়
গেছে চলে, হায়!’
.
******
.
আমার জবাব শুনে, বাবা
বললো, ‘বাছাধন,
গরিব হয়ে থাকতে যদি
তৃপ্ত তোমার মন,
.
এই ভাবেই কাটাও জীবন,
ক’রো না বাদে বিলাপ।
দোষ দিও না অন্য কাকেও—
ঈশ্বর হোক বা বাপ’।
.
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
.

Saturday, May 4, 2024

Jot'ilo'tae murkho-জটিলতায় মূর্খ

  
জটিলতায় মূর্খ
 
কত শিশুর কান্না শুনি, 
কত মায়ের বিলাপ। 
কত বাবার দুঃখ, নিরব।
পাপের ওপর পাপ।
 
দয়ার গীতি গাইলো কত 
ভক্ত, সাধু, পীর।
ঘুমের থেকে জাগলো কত 
বুদ্ধ, মহাবীর।
 
তবুও বোমা, তবুও তোপ।
হত্যা, হাহাকার।
প্রাচুর্যের পাশেই আজও
তৃষ্ণা, অনাহার।

******
 
এই জগতের শোকের মাঝে, 
তুচ্ছ আমার ক্লেশ। 
নেই গো কোনো জাতি আমার, 
নেই গো কোনো দেশ।

******
 
কোনো দলের পক্ষ নিয়ে 
করবো কেনো মান?
যেথায় যখন চেতন জাগে, 
সেথায় তখন স্থান।
 
অন্যের সুখে খুশি আমার,
অন্যের পীড়ায় দুঃখ।
এই টুকু, ভাই, জেনে আমি
জটিলতায় মূর্খ। 
 
ইতিহাসে, বিজ্ঞানে,
কত কিছু আছে।
সরল মনে থাকি তবু
মানবতার কাছে।
 
শনিবার, ৪ মে, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া 
 

Thursday, April 18, 2024

Rat pohalo-রাত পোহালো

 
রাত পোহালো
.
রাত পোহালো। প্রথম আলোয়,
ঘুম ভেঙ্গেছে মোর। 
জানালা দিয়ে বাইরে দেখি— 
কুয়াশা ভরা ভোর।
.
ছোট্ট পাখির ডাক শোনা যায়। 
মানবো আহবান। 
ঘরের থেকে বেরিয়ে আমি 
ক’রবো প্রাতের পান।
.
মুখটা ধুয়ে, চটিটা পড়ে, 
বেরই ভোর সকালে।
এই স্মৃতিটা আসলো ফিরে, 
শুষ্ক বৃদ্ধকালে।
.
রক্ত ঢেলে সূর্য ওঠে,
ক্রমশ হয় স্বর্ণ। 
রবির আলোর ছোঁয়ায় জ্বলে 
নারীর মুখের বর্ণ।
.
রাতের শিশির দিনের রোদে 
হচ্ছে ক্রমে হাওয়া। 
ফুলের পাপড়ি দুলছে খুলে। 
ভৃঙ্গের আসা-যাওয়া।
.
এত বছর বাদেও আবার 
আসছে ফিরে স্মৃতি। 
ঋতুর যেমন চক্র, তেমন 
মনের আপন রীতি।
.
বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া 
.

Thursday, April 11, 2024

Proxno-প্রশ্ন

 
প্রশ্ন

শরীর যখন অসুস্থ, লোক তখন চিকিৎসা চায়।
ক্রমে ক্রমে ভালো হয়, নইলে ভুগে মরে। 
মনের ব্যারাম হলে পরে, কিভাবে সারানো যায়? 
জানলে পরে, জানিও—যদি লভ্য, সস্তা দরে।
 
বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ খ্রি. 
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া