Sunday, June 13, 2021

Axa Jaoa (Sriti)-আসা যাওয়া (স্মৃতি)


আসা যাওয়া / স্মৃতি
 
তোমরা গেছো, আমরা আছি,
তবুও আজকে দেশে
গ্রীষ্ম কমেছে, বর্ষা এসেছে,
শীতল, সবুজ বেশে।
 
তোমরা গেছো, আমরা আছি,
জানিনা আর কতদিন।
স্থানে-সমাজে ঋতু আসে যায়,
উদার অথবা হীন।
 
******
 
কতো কি নতু্ন, তবুও দেখি
কতো পুরনো রীতি।
জোয়ার-ভাটায়, তুমুল ধারায়,
বইছে এখনো স্মৃতি।
 
কতো কিছু হারালো এক, আর ঘুরে
কতো কিছু আরেক পেলো।
তোমরা গেছো, আমরা আছি।
যাওয়ার সময় এলো।
 
******
 
তোমরা গেলে, আবার এলে
নতুন ঋতুর ফুলে।
আমরা যাবো, আসবো ফিরে
এই জগতের কূলে।
 
সব ভেসে যায়, জানিনা কোথায়।
আসে ফিরে কোথা-থেকে।
কিছুদিন র’য়ে, চ’লে যায় আবার,
স্মৃতিটুকু বাকি রেখে।
 
রবিবার, ১৩ই জুন, ২০২১ খ্রি,
ব্রুক্লিন, নিউ ইয়র্ক