Wednesday, July 28, 2021

Jug Amader Koli-যুগ আমাদের কলি


যুগ আমাদের কলি

 

রাজনীতি বলে, ‘বিকাশ জরুরী!’

বাণিজ্য বলে, ‘ঠিক!’

হুঁশিয়ারি বলে, ‘সাবধানে, ভাই!’

লোভ-খাঁই বলে, ‘ধিক!’

 

জগৎ জুড়ে আগুন জ্বলে,

পশু-বৃক্ষ মরে।

‘প্রগতি চায় কুরবান’ ব’লে,

নেতা তুচ্ছ করে।

 

সমাজ-পরিবার ভাঙচুর,

শুদ্ধির বদলে ছল।

জগন্নাথের রথের অবতার,

প্রাণ-পেষানো কল।

 

বিকাশ-প্রগতির মন্দিরে কি

দিতে হবে সবার বলি?

এমন প্রশ্নের স্পর্ধা কাদের?

যুগ আমাদের কলি।

 

সওয়াল ওঠালে জরিমানা, জেল।

ধিক্কার অতি ঘোর।

দেখতে দেখতে সন্ধ্যে এলো।

আসবে কি আর ভোর?

 

চোখ-কান খুলে, চিত্তের অন্তরে

বিচার করতে হবে।

বিবেকের মৃদু গলা, সাহসের জোরে

কর্মে জানাতে হবে।

 

এসো ভাই-বোন, দেশী-পরদেশী,

এই কাজে দেও যোগ।

কলি যুগের মাঝে, সকলে মিলে

করো মোক্ষার কিছু ভোগ।

 

একদিনে বা এক জীবনে

আসে কি মুক্তির ভোর?

তমসা-আঁধারে, দৌড় থেকে ঘুরে,

লক্ষ্য দীপের জোর!

 

বুধবার, ২৮ জুলাই, ২০২১ খ্রি,

ব্রুক্লিন, নিউ ইয়র্ক