Showing posts with label Translation. Show all posts
Showing posts with label Translation. Show all posts

Friday, January 3, 2025

A~dhar-alo-আঁধার-আলো

 

আঁধার-আলো


কত কঠোর, নিষ্ঠুর, হিংস্র, হায়— 

এই মানব জাতি, 

যার কীর্তি দেখে কান্না আসে, 

বুক ভরে যায় ব্যথায়, 

মুখের বাণী বেরোয় না গো, 

দিন হয়ে যায় কালো!


তাও যে দয়া-মায়া, সাহস। 

খাটছে একই জাতি, 

করছে আদর, করছে পালন, 

দিচ্ছে জীবন, সেবায়। 

দুঃখ, পীড়ার মাঝেও আশা, 

ঘোর আঁধারেও আলো।


শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ খ্রি.

বার্ক্লি, কালিফর্নিয়া 

----------------------------------------------------------------
Darkness and Light

How harsh, cruel, violent, alas— 
This human species, 
Whose deeds bring tears to the eyes!
The heart is filled with pain;
The words do not come out of the mouth;
The day becomes black.

And yet, what kindness, love, courage!
The same species is laboring, 
Cherishing, nurturing, 
Giving lives in service. 
Hope in the midst of sorrow and pain;
Light in the deepest darkness.

2025 Jan 3, Fri.
Berkeley, California
English version via Google Translate,
(very lightly edited for punctuation, etc.)

Friday, December 27, 2024

Prokritir P'oth-O'sthaitto-translation of Nature's Way-Transience


প্রকৃতির পথ / অস্থায়িত্ব
.
সূর্য-কিরণ এসে ছুঁলো গাছের ডালের কুঁড়ি। 
যাগলো ছোঁয়ায় পাপড়ি, পাতা। 
হাওয়ার চুমে দোলে। 
ঘ্রাণ এসে যায়, বাতাস-দূতে,
প্রেমের শুভ ঘরে।
.
রাতের ঝড়ে সব চ’লে যায়। 
কাঁদিস কেনো, ওরে?
.
******
.
পর্বতের চূড়ার থেকে সাগর-তীরে নেমে, 
গভীর আঁধারে ডুবে, আলোয় আবার উঠে এসে, 
বারে বারে সেই চক্র ঘোরে, 
তোমায় আমায় ধ’রে।
.
তারার আগুন-ঝড় বারে-বারে 
বিশ্বের ধোঁয়া-ধুলো টেনে এনে, জুড়ে,
নতুন রূপে আবার মহাকাশে ছোড়ে। 
তারই থেকে সেই ফোঁটাগুলো,
যার থেকে সব জীব-প্রাণী।
.
তবে কোথা থেকে আসে, বলো,
চেতনার প্রকাশ, খুশি-ব্যথার টানাটানি,
স্বয়ঙ্গের জন্ম, স্বার্থের দাবি,
করুণা-বিবেকের টের?
.
এরই থেকে শ্বাস, পান, খাওয়া,
মৈথুন, খুন-যুদ্ধ-সংহার।
এরই থেকে সব মিলন-ভালোবাসা,
সব কর্ম, ধর্ম, মায়া-দয়া।
.
****** 
.
যে আলো পর্বত-চূড়ায় ভাসে, 
যে আঁধার সাগরের গভীর তলে বয়ে, 
যে বাতাস বনের গাছে গায়,
যে হাওয়া ঢেউয়ের ওপর খেলে—
এদেরকে বেঁধে রাখা কি যায়?
.
এদের তো শুধু মন-মহলে 
কিছুদিনের বাস। তার পরে বিদায়। 
রোদের ছোঁয়ায় যেমন শিশির-ফোটা যায়, 
মায়ের ডাকে তেমনই তুমি-আমি যাবো।
.
******
.
নিজের ভাগ্যে, নিজের পছন্দে, 
কেউ বাজায় বাঁশি, কেউ বাজায় ঢোল। 
ওগো ভাগ্যে-পাওয়া বন্ধু মোর, 
তেমনই তুমি-আমি, তেমনই 
যা কিছু বলি, যা কিছু করি।
.
গাছের পাতা-ফুলের মত, এই জগতের জীব।
কিছুদিনের সুখের বাদে আসে দুঃখ, ক্লেশ।
দেখতে দেখতে তাই চ’লে যায়
ঘর-পরিবার-দেশ।
.
জীবনে, সংসারে, নেই কোনো স্থিতি। 
তবুও এই যে মূল, এই যে পুলক-ব্যথা, 
এই যে দয়া-টান-ভালোবাসা, 
তারই থেকে বেঁচে থাকার কারণ, 
তারই থেকে চেষ্টার, সংগ্রামের সাহস।
.
******
.
তোমার সাথে যদি হাসতে, কাঁদতে পারি, 
ভাগ্যে যদি কিছু সহায়তা দিতে পারি, 
সেই আশীষের সৌভাগ্যে ধন্য-সুখী 
তোমার-আমার জন্ম-জীবন-মরণ—
ফুলের যেমন।
.
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি.
পরিবর্তিত: বুধবার, ২৫ ডিসেম্বর
বার্ক্লি, কালিফর্নিয়া 
.

Monday, November 25, 2024

Danob-03-দানব-০৩-Demons-03

 
দানব

হে হতভাগা প্রজাতি,
নির্লজ, নিষ্ঠুর, বিনাশী,
আতঙ্কের অস্ত্রে, ভয়ের শাস্ত্রে,
নরকের অভিজাত বাসী!

নিজেকে 'মানব' বলেও,
মানবিকতার করেছো ক্ষয়।
গর্বে, ছলনে, দানবের বেশে,
দানবিকতায় পেয়েছো জয়।

******

অশ্লীল, হিংস্র কাজে মেতে,
নিজের স্বার্থের উন্মাদ খোঁজে, 
হয়েছো ক্রমশ অশিব পিশাচ, 
মত্ত, বেদনা-ক্লেশের ভোজে।

বাহিরে-অন্তরে দেখে,
টের পেয়ে, ধ্বংসের রথে,
বিবেকের ডাকখানি শুনে,
ফিরে এসো শান্তির পথে।

সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া

--------------------------------------------
Demons

We are beings of the rabid species,
Shameless, cruel, destructive,
With weapons of terror and scriptures of fear—
The elites and enforcers of hell!

We may call ourselves 'human' and yet
We have destroyed our own humanity.
With lies and with pride in our monstrous ways,
We have triumphed in monstrosity.

******

In obscene and violent acts,
In the mad pursuit of our “interests”, 
We have turned from humans to demons, 
Drunkenly feasting on suffering and pain.

Looking around, and looking within,
Perched on our chariots of destruction,
Hearing the call of conscience,
Let us turn to the path of peace.

Oct 14 and Nov 21, 2024
Translated from Bengali: Nov 21and 25
Berkeley, California

Saturday, November 16, 2024

Bho'e cher'e o'nto're de'kh-ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্-To Look, with Love, Within


ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্ 

যে দেশে জন্ম, যে দেশে মরণ,
যে দেশে সফর, বাসা—
সে সব দেশে, ক্ররতার সাথে,
বয়েছে ভালবাসা।

দুটোই দেখেছি, দুটোই ছুঁয়েছি,
দুটোর-ই করেছি পান।
ক্রমশ বুঝেছি, প্রতি দেশেই
দুটোর-ই ভাটা ও বান। 
  
****** 

যেমন শত্রু, যেমন মিত্র, 
বুঝেছে কবীর-রুমি,
শুখ-দুঃখে, বাসনা-ব্যথায়,
তেমন-ই আমি-তুমি।

রাতের শেষে, ভোরের আলো,
সাঁঝের শেষে রাত—
এ ভাবে আসে, এ ভাবে যায়
জীবন, শাসন, জাত। 

****** 

নেই কোনো নিচু, নেই কোনো উঁচু,
আছে শুধু আসা-যাওয়া, তাই—
শান্তিতে এসে, শান্তিতে থেকে,
শান্তিতে যাওয়া যেনো পাই।

নেই কোনো বেড়া, নেই কোনো পর—
অন্তরে-অন্তরে এক।
তাই ব’লি তোরে, ‘হৃদয়ের আঁখে
ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্’।

বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফর্নিয়া 

--------------------------------------------

To Look, with Love, Within

The land of birth, the land of death,
The lands of journeys, ends:
In all these lands, the rivers flow—
Of cruelty and care.

I’ve seen and felt their presence, yes—
I’ve tasted both their waters.
In every land, I’ve realized, 
These rivers ebb and surge.

******

As with the foe, so with the friend—
As Kabir and as Rumi had seen—
In joy and in war, in pleasure and pain, 
So also with me and with you.

At the end of the night, the light of dawn;
At the end of the dusk, the dark.
And so they come, and so they go—
The lives and the reigns and the species. 

******

There’s neither a higher or lower, my friend—
There’s only the coming and going. 
Arriving in peace, remaining in peace,
In peace let us die and depart. 

There’s neither a “self” nor an “other”—no,
In essence, we each are the same.
Let us leave aside fear and venture to dare
To look then, with love, within.

2024, Nov. 13, Wed.
(transl. from Bengali to English, Nov.16)
Berkeley, California






Monday, October 21, 2024

Danob-02-দানব-০২-Monster-02

 
দানব-০২
  
হে হতভাগা প্রজাতি, 
নির্লজ, নিষ্ঠুর, বিনাশী, 
হিংসা-লোভের শাস্ত্রে, 
ব্যথা-ভয়ের অস্ত্রে, 
নরকের জল্লাদ বাসী!
  
নিজেকে 'মানব' বলেও, 
মানবিকতার করেছো ক্ষয়।
গর্বে, ছলনে, দানবের বেশে, 
যুগে যুগে, দেশে দেশে,
দানবিকতায় পেয়েছো জয়।
 
১৪, ১৫, ২১ অক্টোবর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া 
---------------------------------------------------------------------
Monster-02 (Google's translation, lightly edited)
   
O wretched species, 
Shameless, cruel, destructive, 
With your scriptures of spite and greed, 
With your weapons of pain and fear--
The torturer of hell!
   
While calling yourself 'human', 
You have destroyed humanity.
In pride, in guile, in monster-guise, 
Throughout the ages, across this world,
You have won by your monstrosity.
  
14, 15, 21 October, 2024 
Berkeley, California 

Tuesday, October 15, 2024

Danob-01-দানব-০১-Demon-01

  
দানব-০১
 
হে হতভাগা প্রজাতি, 
নির্লজ, নিষ্ঠুর, বিনাশী, 
ব্যথার অস্ত্রে, ভয়ের শাস্ত্রে, 
নরকের জল্লাদ বাসী!
 
নিজেকে 'মানব' বলেও, 
মানবিকতার করেছো ক্ষয়।
গর্বে, ছলনে, দানবের বেশে,
দানবিকতায় পেয়েছো জয়।
 
১৪-১৫ অক্টোবর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
------------------------------------------------------
Monster-01 (Google's translation, lightly edited)
   
O wretched species, 
Shameless, cruel, destructive--
With weapons of pain, with scriptures of fear, 
The executioner of hell!
   
While calling yourself 'human', 
You have destroyed humanity.
In pride, in guile, in monster-guise,
You have won by your monstrosity.
   
14-15 October, 2024
Berkeley, California

Wednesday, September 4, 2024

Mayar Cho'le-মায়ার ছলে+An Infant Cries in Palestine


মায়ার ছলে

ফিলিস্তিনে শিশু কাঁদে।
দূর সুদানেও তাই। 
কঙ্গোতেও কান্না ভাসে। 
ইয়েমেন দেশেও, ভাই। 

যতই কাঁদে, পায় না জবাব। 
চুপ হয়ে যায় শেষে।
ত্রাসের থেকে নেই যে রেহাই, 
দুর্ভাগা সব দেশে।

দেশে-দেশে, অনাহারে 
লোকে ভুগে মরে— 
নইলে কবর, নইলে শ্মশান, 
জ্যান্ত, বোমার ঝড়ে।

****** 

উপমহাদেশের ব্যোমে 
শোকের বাতাস বয়ে। 
পূর্ব থেকে কাঁদুনি এসে
পশ্চিম-নিবাসী হয়।

******

কার আদেশে হত্যা এতো? 
কোন কানুনে, শোক? 
জানলে পরে, জানিও আমায়— 
যেটাই জবাব হোক। 

‘আমি-তুমি, আমরা-তারা!’ 
বিবাদ, লড়াই চলে। 
অন্তরে যে সবাই এক-ই, 
ভোলায়, মায়ার ছলে। 

এই মায়া তো উৎস, ক্রোধের। 
দয়ার মায়া নয়। 
এর ফাঁদে লোক বিবেক হারায়।
নিষ্ঠুরতার জয়। 

সোমবার, ২রা সেপ্টেম্বর, 
বার্ক্লি, কালিফর্নিয়া 

----------------------------------------------

An Infant Cries in Palestine

An infant cries in Palestine, 
Another in Sudan. 
The winds in Congo carry wails. 
In Yemen, it's the same. 

No answer to the crying, so 
It comes, at last, to end. 
No respite from the terror, pain—
In these forsaken lands 

Where people die from famines or
Are buried, burned, alive
As bombs descend like rain in storms
On those who’re terrified.

******

The winds of weeping waft across
Subcontinental skies,
As sorrows sough from East to West
And find their resonance.

******

By whose command, this violence? 
Which law dictates this grief? 
If you come to know, inform me, 
Whatever it may be. 

“You and me! Us and them!” 
Disputes and fights go on. 
That all of us are the same, within—
That truth has been forgotten.
 
This is a cause of our madness, while
Our kindness lies discarded. 
We lose our consciences in snares. 
Cruelty prevails. 

2024, September 2nd, Mon. 
(translated from Bengali, September 3rd) 
Berkeley, California

Saturday, August 24, 2024

Dukkher Bhar-দুঃখের ভার-The Weight of Woe-2024-08-17+24

 
দুঃখের ভার 
 
খাবারের মধ্যে কত রকম স্বাদ! 
তেতোটাও খেতে হয়, কিছু পরিমাণে—
বেশিতে বিষ, কমে স্বাস্থ্যকর।
বাকি স্বাদের খাদ্যের ক্ষেত্রেও তাই।
 
জীবনের নিমন্ত্রণে, কত কিছু পাতে পড়ে!
সুখ চেখে, দুঃখ গিলতে হয়। 
এতেও সুষমতা চাই, তবে কারোর
ক্লেশের ভারে পেয়ালা ভেঙ্গে যায়।
  
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ
বার্ক্লি, কালিফোর্নিয়া
------------------------------------------------------------
The Weight of Woe
 
Within the foods we eat, how many tastes!
The bitters must be taken too, in turns--
Excesses poison, traces good for health.
The same is true for foods of other tastes.
 
How many fares can fall upon our plates!
We taste our bits of pleasure, swallow pains.
A balance would be good. For some, alas--
The weight of woe can break and shatter plates.
 
Sat, 17th August, 2024
(translated Sat, 24th Aug)
Berkeley, California

Sunday, June 16, 2024

Xotto-mitther o'dol-bo'dol-সত্য-মিথ্যার অদল-বদল

.
সত্য-মিথ্যার অদল-বদল
.
মিথ্যে কথা, শুনে শুনে,
সত্য ভাবা হয়
সত্য, লুকোনো রাখার চোটে,
মিথ্যের সাজা পায়
.
মিথ্যের ওপর যত নির্ভর,
ঝামেলা তত, সত্যের
খোলাখুলি দেখা দিলে,
লাথি খেয়ে বিদায়
.
******
.
অন্যায়, যখন ঢাকা থাকে,
ব্যাথা দেয় না মর্মে
জঘন্য আহার, সুস্বাদু ভেবে,
গিলে নেওয়া হয় হেসে
.
সবাই কি অসৎ, মন্দ? তা নয়,
চোখ যে বহুদিন বন্ধ
মিথ্যের ঘুমের নেশায়, আরাম।
সত্যে, পীড়ন, দায়।
.
******
.
বিধ্বস্ত, লুণ্ঠিত দেশে, যেখানে
অগণ্য মরেছে পীড়ায়,
সেখানেও, যারা স্মৃতি তোলে,
বারে-বারে হয় ব্যর্থ
.
দৃষ্টির বাইরে, মনের বাইরে
আমরা সেটাই ভালবাসি
আমাদের করে-কেনা বোমা-বর্ষায়,
দূরে, লোকে পুড়ে মরে
.
******
.
তেতো সত্যটাকে ঘেন্না করে,
মিষ্টি মিথ্যে টাকে চুষে খাই
তাই, দেখো, অনাথ শিশু কাঁদে,
বাকিদের লাশের মাঝে
.
জীবন এগোয় উৎসব, তামাশা চলে
যেনো সব-ই ছেলেখেলা
ক্রূর কাণ্ড চলতে থাকে
লজ্জার চিহ্ন নেই
.
রবিবার, ১৬ জুন, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, কালিফোর্নিয়া
৭ই জুনের ‘Inversion’ কবিতার অনুবাদ
 .

Thursday, March 21, 2024

Be Kind-দয়া

 
Be Kind
 
A curse on every dogma, a curse on human greed!
A bow to those who're truthful, whatever be their creed!
Away with narrow vision—and cruel, selfish spite!
We turn towards the morning that brings with it the light—
The light that grows within us, that limns the heart and mind,
That calls to us for mercy and bids us each, "Be kind!"
 
2024 March 20th, Wed.
Berkeley, California
-------------------------------------------------------------------------------------দয়া
 
মতবাদ থেকে হুঁশিয়ার, লোভের থেকে দূর!
নিষ্ঠুরতার থেকে ঘুরে, করুণার ডাক শুনি।
সত্যবাদী, দয়ালু যারা, তাদের প্রতি নমি
সাহস দেখে, সাহস যেনো চিত্তে জেগে ওঠে
 
সেই ভোরের আলোর দিকে ফিরি যেনো সদা,
আলোকিত হৃদয়-মনে যাতে জাগে আশা।
দৃষ্টি যেনো বাড়তে থাকে, স্বার্থের থেকে ঘুরে।
হিংস্রতাকে বিদায় দিয়ে, ফিরিয়ে আনি দয়া
 
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ খ্রি.
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া

Thursday, February 8, 2024

If I Must Die-Refaat Alareer-translation-Ami jodi ete mori, bhai

This poem was written by Refaat Alereer, a poet and professor in Gazza, in 2014, a year in which that small, fenced-in area of southwest Palestine, densely populated, mainly with refugees and their descendants, was bombed intensely for fifty days during Operation Protective Edge. 

The poem was shared online again by the author near the end of 2023, shortly before he and others in his family in Gazza were killed. 

An attempted translation into Bangla follows the English original. The translation is inadequate, as I could not match the stark simplicity and power of the original.
-----------------------------------------------------------------------

IF I MUST DIE 
BY REFAAT ALAREER

If I must die,

you must live 

to tell my story 

to sell my things 

to buy a piece of cloth 

and some strings, 

(make it white with a long tail)
 
so that a child, somewhere in Gaza

while looking heaven in the eye 

awaiting his dad who left in a blaze— 

and bid no one farewell 

not even to his flesh 

not even to himself— 

sees the kite, my kite you made, flying up above 

and thinks for a moment an angel is there 
bringing back love 

If I must die 

let it bring hope 

let it be a tale
____________________________________________

আমি যদি এতে মরি, ভাই

আমি যদি এতে মরি, ভাই, 
তোমার বেচে থাকাটা চাই,
আমার গল্পটা যাতে বলতে পারো—
আমার যা কিছু বেচে দিয়ে, 
এক ফালি সাদা কাপড় যাতে কিনতে পারো, 
তার সাথে কিছু সুতো কিনে, 
তা দিয়ে যাতে বানাতে পারো
একটা লম্বা লেজের সাদা ঘুড়ি—

যাতে এই গাজ্জার কোন কোণে,
যে শিশু হতাশে চেয়ে আছে,
আকাশের সাথে চোখাচোখি হয়ে, 
তার হারানো বাবার অপেক্ষায়,
যিনি আগুনে হঠাৎ জ্বলে পুড়ে চলে গেছেন,
কাউকে বিদায় না দিতে পেরে—
এমনকি নিজের দেহেকেও, নিজেকেও নয়—
যাতে সেই শিশু, সেই সাদা ঘুড়িটা দেখে,
এক মুহূর্তের জন্য ভাবতে পারে—
এক ফরিস্তা এসেছে, উঁচুতে ভেসে—
ভালোবাসা ফিরিয়ে এনে… 

আমি যদি এতে মরি, ভাই,
তাহলে, তোমার দয়ায়, সেই মরণ
শিশুদের কিছু আশা নিয়ে আসুক।
আমার গল্পটা যেনো তাদের কাছে
মনে রাখা লোককথা হয়ে যাক।

রেফাত আলেরীর, গাজ্জা, ২০১৪ খ্রি.
২০২৩ সালে, নিজের মৃত্যুর কিছুদিন আগে,
এই কবিতাটি তিনি আবার 'শেয়ার 'করেছিলেন।
মধুশ্রী মুখার্জির অনুরোধে অনুবাদ: অর্জুন জানা,
২০২৪, ফেব্রুয়ারির শুরুতে, বার্ক্লি, ক্যালিফোর্নিয়া 

Sunday, January 28, 2024

Kichu Bhalobaxa-কিছু ভালোবাসা-A Bit of Love

 
A lightly edited version of Google Translate's translation into English follows the Bangla (Bengali) text below. I will try to improve the translation later.

   কিছু ভালোবাসা

শ্রমের জীবনের শেষের সাঁঝে, 
আঁধারে যখন হেঁটেছি ধীরে, 
জগতের নিষ্ঠুরতার মাঝে,
তোমার স্মৃতি এসেছে ফিরে।
 
ক্লান্ত দেহে, বিমর্ষ মনে, 
করুণার আলো, আদি, চিরতন, 
পেয়েছি তখন মানসের কোণে। 
পেয়েছি দৃষ্টির, সাহসের রতন।
 
এটুকু কৃপা, এটুকু আলো, 
তোমার দেওয়া, রইবে সাথে। 
তোমাকে তাই বাসবো ভালো, 
যতই ব্যথা, গভীর রাতে।
 
আসবে আবার, ভরসা-ভরা ভোর। 
নতুন প্রজন্মে জাগবে আশা। 
দিয়ে যাবো তাই, যা কিছু মোর—
পেয়েছি যখন কিছু ভালোবাসা।
 
  রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি
  বার্ক্লি, ক্যালিফোর্নিয়া

 
-----------------------------------------------------------
   A Bit of Love
  
At the end of my working life,
Walking slowly in the evening's dark,
Amidst the cruelty of the world,
My memory of you returned.
  
With tired body and exhausted mind,
I found again, in a corner of my soul,
The light of mercy, ancient and eternal.
This gave me vision and courage again.
  
This bit of grace, this bit of light,
That came from you, will stay with me.
And that is why I will remember you,
No matter how painful and dark the night.
  
The hope-filled dawn will come again,
And hope will arise in a new generation.
And that is why I will give whatever I have,
Having received that bit of love. 
  
  Sunday, January 28, 2024 
   Berkeley, California

  

Monday, October 9, 2023

Moruddip-মরুদ্বীপ


মরুদ্বীপ

সিমেন্টের ধূসর ফুটপাতে হেঁটেছি, 
কালো পিচের রাস্তা ধরে,
ব্যথিত পায়ে, ক্লান্ত দেহে, 
ম্লান চিত্তে, কত দশক ধরে,
বিদেশের শহুরে মরুভূমি-পথে।

সফরের মাঝে এসেছি কখনো
ছোটো কোনো মরুদ্বীপে,
যেখানে পেয়েছি কিছু বিরাম,
পেয়েছি সলিল, সান্তনা।

সেখানে, দুর্লভ কোনো বেঞ্চে বসে,
কম-দূষিত বাতাসের শ্বাস নিয়েছি।
প্রকৃতির সুগন্ধের সাথে শুঁকেছি
গাড়ির ইঞ্জিনের পাদের ঘ্রান।

******

তখন মনে হয়েছে যেনো
হয় শহরের চলতি কোলাহল 
কোনো কারনে বিদায় নিয়েছে,
নয়তো নিজেকে আমার ইচ্ছামতো
বদলাতে দিয়েছে। সকল হট্টগোল,
পাগলামি, ঠেলাঠেলি, তাড়াহুড়ো যেনো
সরে গেছে। রয়েছে শুধু—শান্তির স্বাদ।

রাস্তার গাড়ির আসা যাওয়া
যথাকালে যেনো হয়ে গেলো— 
মনোরম তীরের ঢেউয়ের ধুয়া।
উঁচু থেকে উড়োজাহাজের গর্জন 
হ’লো—দূর সমুদ্রতীরের ডাক।

আবার যেনো শুনতে পেলাম— 
এই জগতের শ্বাস-প্রশ্বাস।

******

তাই আজ, শরতের বিকেলে,
বাসা থেকে অনেক দূরে—
তাও পুরনো ঘরে ফিরে—
একটি বেঞ্চি খুঁজে পেয়ে,
তাতে আসন দখল করেছি।

সামনে দেখি, কিছু দূরে,
সূর্যের ঢালু কিরণ এসে 
পাইন-গাছে ঢেলেছে আলো।
সেই আশীর্বাদে যেনো
গাছটা পূর্ণ, পুলকিত।

আমি যেখানে বসে আছি,
সেখানে আরামে এক খেলা চলছে।
ছায়াযুক্ত কয়েক যুবক
নেচে-নেচে খেলছে আলোয়।
বল্-টাকে, একে একে হাতে তুলে,
পাঠাচ্ছে, ধনু-রেখো-পথে,
উঁচু বাস্কেটবল-হুপের খোঁজে।

বাস্কেটবল কোর্টের মেজেতে দেখি
নীল-সাদা-সবুজ রঙ।
মনে আসে এতে, আহা,
সেই হারানো দিনের কথা,
সেই আকাশ-অরণ্য-জল, 
সেই ধরিত্রী—প্রিয়, নির্মল।

পশ্চিমে, সূর্যের আলোয় আঁকা,
ক’টা চেনে-বাঁধা কুকুরের সহ,
এক দল মহিলার চলাফেরা।

আরো দূর থেকে শোনা যাচ্ছে,
শরতের রোদে, শিশুদের খেলা।

******

এই জগতের লীলার মাঝে 
একটু বিরতি, একটু বিরাম, 
কিছুটা আলগা হওয়ার কাল—
কুকুরের সাথে, মানুষের সাথে,
এই বিকেলের রৌদ্রে নাচন—
নয়তো শুধু আলোয় স্নান।

এমন সময় দেখি যে আবার—
দেখছে হেঁসে, আমার দিকে,
সেই পুরনো বন্ধু আমার—
নগরের ভিড়ে হারানো আমি।

******

জানি, এই দিনের আলোর শেষে,
সন্ধ্যে আসবে, ফিসফিসিয়ে। 
তারাভরা আকাশগঙ্গা যেমন, 
তেমনই জ্বলে উঠবে তখন
শহুরে রাস্তার আলোর মালা।

দিনের ম্লান আভা যখন
পশ্চিমে মৃত্যুশয়নে—যখন 
বাকি মানুষ ঘরে চলে গেছে—
শুনতে পাবো আবার তখন,
এই আমার পুরনো বাসায়,
ঝিঁঝিদের সাঁঝের সঙ্গীত।

এইভাবে, নগর-সাগরে, আজও,
এই বাকি ছোটো দ্বীপে,
সেই চিরন্তন চক্র চলে।

জীবন ধরে, পেয়েছি এতে
ঝড়ের মাঝে রেহাই কিছু,
বিরোধের মাঝে শান্তি।

আমারই মতন, আরো কত জন
ফিরে পেয়েছে প্রাণ?
দিনের আলোর শেষ বিদায়ে
শুনেছে ঝিঁঝির গান?

এমনই মঠে, বুদ্ধ ব’সে,
পেয়েছিল নির্বাণ।

ওহ্লোন পার্ক (হার্সট আর মাক্গী রাস্তার মোড়ের কাছে)
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
(বাংলায় অনুবাদ: ৮ অক্টোবর)

-------------------------------------------------------------------
This is a translation, into Bengali, of the poem: Scattered Greens

Sunday, March 12, 2023

Light and Shade / Darkness and Light

 
Light and Shade / Darkness and Light

Within the moonshine, cool, of night—
The heat of the noonday sun.
Along with kindness in the heart—
The cruelty and rage.

From hellfire, comes the scented breeze
That blows through paradise.
The civil and the barbarous
Are marching side by side. 

In every faith, there is the bad
Along with all the good.
On one side, dwells the darkness deep—
On the other side—the light.

In every country, you will find
The virtuous and kind—
And yet, a history that is bathed
In mayhem’s tides of blood. 

In every heart, an angel sits
And also, by its side,
A demon too, that rears and wreaks
Its malice and its wrath.

The breathing in, the breathing out,
The yin—within the yang—
Within the yin. So heat and cold
Are poles—and light and dark. 

2023 March 11, Sat.
Berkeley, California

Translated from the Bengali, 
A~dhar-Alo (Darkness and Light),
of 2019, March 10, Fri.


Thanks to John Blee for urging me
to do a translation into English. 

This resulting translation (done four years after 
the Bengali original) has a last stanza that was 
added on. It arose from discussions with 
John Blee and others about duality, etc.



Thursday, March 9, 2023

Jibon-Tori-জীবন-তরী + Translation, 2024-05-16: The Life-Canoe

The translation into English follows below the Bengali original.
---------------------------------------------------------
জীবন-তরী 

নীল সাগরে ঢেউ উঠেছে, 
ঘুমের থেকে জেগে। 
দিগন্তে যে মেঘ জমেছে, 
আসছে বাদল বেগে। 

এই জীবনের নদীর স্রোতে, 
সুধীর ধারা বহে। *
অকারণে, ব'দলে মেজাজ, 
ঘূর্ণি-পাগল হয়।

******

ঝড়ো হাওয়া, আকাশ ধূসর। 
সাগরে, আঁধার ভাসে। 
দূরে বিদ্যুৎ। বাজের ধ্বনি 
গুড়গুড়িয়ে আসে।

জীবন-তরী বিশ্ব-স্রোতের 
ফেনায়-ফাঁকে যায়।
কোথার থেকে, কিসের খোঁজে, 
কেউ জানে না, হায়! 

বুধবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি.
বার্ক্লি, কালিফর্নিয়া

* বহে => বয় (উচ্চারণে)
------------------------------------------------------------------
The  Life-Canoe

The waves have woken up from sleep,
Upon the sea of blue.
The clouds have massed where sea meets sky.
The storm is on its way.

Within the river of this life,
The flow is calm and smooth—
Until, we know not how or why,
The turbulence begins.

******

With stormy winds and skies of gray,
The darkness shrouds the sea.
In the distance, lightning flashes. 
Thunder roars in turn.

The life-canoe is struggling through
The surfs and clears of time.
From whither and for what, to where
Was never known to me.

Wednesday, February 8th, 2023
Translated from the Bengali on
Thursday, May 16th, 2024
Berkeley, California

Saturday, November 19, 2022

ভীতি-২০২২-১১-১৯

 
ভীতি (২০২২-১১-১৯)
 
খুশির সঙ্গে ব্যথা কিছু,
চাহনার সঙ্গে ভয়
এমন জোড়ায়, জীবন যাপন
সাধ্য-সম্ভব হয়
 
ব্যথা যাদের লাগে না, তাদের
অঙ্গ খসে পড়ে
ভয় যারা পায় না, তারা
সবার আগে মরে
 
অবিরামের ব্যথা তবে,
অবিরামের ভয়
দেহে-মনে, জীবন ধরে,
সহনীয় নয়
 
******
 
একজন যাতে দাঁড়িয়ে লড়ে,
আরেক তাতে ছোটে
একের সাহস, অন্যের ভীতি
কোথার থেকে জোটে?
 
তাই দেখো, কেউ খতরে চলে,
ভয় করে না, মরতে
কি খোরাকে সাহস তার-,
যে জানেনা, ডরতে?
 
বৃদ্ধ যেমন ভয়তে ভরা,
তেমনি কোনো নবীন
ভয়ের কারণ কি যেসেটা
বুঝতে পারা কঠিন
 
******
 
জীবন-পথে যখন একা,
বিপদে অস্ত্রহীন,
মনে হয় তখন, শঙ্কার চোটে,
দেহ শক্তিহীন
 
আছে কি কোনো ওষুধ-দওয়াই
ভীতির রোগের ভোজ?
সস্তা হোক, বা যতই দামি
করা যায় কি খোঁজ?
 
স্বাসের ধ্যান ব্যামের সাফাই
কীর্তন গেয়ে মুক্তি
প্রতি প্রথায়, শান্তির খোঁজের
ধারার সাথে যুক্তি
 
******
 
যেটা করার, সেটা করা
এটাও মূলে আছে
এই শিল্পের দখল পেলে,
শান্তি বুকে আসে
 
বাকির সাথে, কি পাওয়া যায়,
পথের দিনে-রাতে?
ক্ষতির চোটের শিক্ষা বটে,
দুঃখ, ভীতির সাথে
 
এদের থেকে না পালিয়ে,
সহযাত্রী বলে,
মুখের দিকে তাকিয়ে তাদের,
বসাতে হয় কোলে
 
শনিবার, ১৯ অক্টোবর, ২০২২ খ্রি.
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
 

Sunday, June 14, 2020

Ektuku Sneho-একটুকু স্নেহ+A Little Bit of Love


একটুকু স্নেহ

এই জগতে কত জীবের কত দুঃখ, সুখ।
তারি মাঝে রাখি মনে কেবল কটা মুখ।
জীবন পথে যাদের সাথে হেঁটেছি কিছুদিন,
যাদের থেকে নিয়েছি, আছে বাকি কিছু ঋণ, 
দূরের থেকে দেখি, তারা একে একে যায়,
পাওনা কিছু ফেরত দিতে পারি না যে, হায়!
খালি ভাবি, অন্যদের দিয়ে যাবো, তাই,
একটুকু স্নেহ আর সহায়তা, ভাই।

রবিবার, ১৪ই জুন, ২০২০ খ্রি, 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

A Little Bit of Love

How many beings, with their sorrows, joys,
That come and go in this, our universe!
Of all the faces, there are just a few
I've kept within my mind—the ones with whom
I’ve walked a treasured mile—and those I owe 
A gift of labor or an action kind.
From far away, I see that one by one
They leave—and yet my debts remain unpaid.
And so, before I go, I'd like to give
Some others too a little bit of help—
And from my heart a little bit of love.

2020, June 14, Sun.
Brooklyn, New York


Monday, October 8, 2018

Ritu-2018-Fall-ঋতু-২০১৮-শরৎ

 


ঋতু  (২০১৮, শরৎ)

আমাদের বর্ষাকালে, এদেশে
বৃষ্টির অভাব থাকে।
তাইতো এরা, সেটাকেও, জুরে,
'গ্রীষ্ম ঋতু' ডাকে।

এদেশের শীতকাল বড় দীর্ঘ,
মেঘে ঢাকা, অন্ধকার।
শীতের চোটে, ভুগে ভুগে কেউ
অন্তরে মানে হার।
  
এদেশের রীতি, এদেশের ঋতু, 
অন্য ধরনের, তাই
কেঁপে কেঁপে শীতের কষ্টে, আমি 
বসন্তের দিকে চাই।

******

এল বসন্ত, ফুল-আলো নিয়ে। 
গাছে গাছে, নতুন পাতা। 
তপ্ত গ্রীষ্ম এল তার পিছে। 
রোদ থেকে বাঁচাল, ছাতা।

সেই অতিথি রইল থেকে, 
চায় না যেতে আর। 
গরমে ভুগে, বলি তাকে 'যাও', 
শোনে না কথা আমার।

গ্রীষ্ম গেল শেষে, ভাটায় ভেসে।
এসেছে আজ শরৎ, দোয়ারে। 
মেঘলা দিনের আকাশের নিচে, 
ফুল মণি দুলছে জোয়ারে।

******

কিছু দিন মাত্র, ফুলের নৃত্য।
চিরকাল, আসা যাওয়া। 
ঝুড়ি-ঝুড়ি পাতা, নিয়ে যাবে কাঁধে,
হেমন্তের মুটে হাওয়া।
  
সূর্যকে ঘুরে ঘুরে, ছুটছে গ্রহ। 
আসছে যাচ্ছে ঋতু। 
জমবে সড়কে, শীতের বরফ। 
ডরে ডরে চলবে ভীতু।

শীতেরও জন্ম-মরন আছে।
আসবে বসন্ত আবার। 
নব জন্মের খুশিতে তখন 
ভরবে চিত্ত সবার।

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ খ্রি 
ব্রুক্লিন, নিউইয়র্ক
------------------------------------------
  

Friday, February 6, 2015

I Left My Country

 
I Left My Country
(translation of  Dex Cher’e Elam-দেশ ছেড়ে এলাম)
 
I left my country to educate myself.
If I could save some money, I’d go home.
I sit on the cold pavement and beg,
so I can return to my land, having learned
ignorance.
Can’t you see I’m shivering, sir?
How about a couple of quarters?

2015 February 4th, Wed.
(translated into English Feb. 6th, Fri.)
Brooklyn, New York

This is a translation, from Bengali, of:
http://thedailypoet.blogspot.com/2015/02/dex-chere-elam.html
 

Sunday, January 11, 2015

Je Gan Gai-যে গান গাই

   
যে গান গাই 
(The Songs We Sing -এর  অনুবাদ)
  
পুরনো গানের সুরে, আমরা গাইছি নতুন গান৷
গানের স্রোতে আসছে, শোনো, প্রাচীন যুগের প্রান৷
অতীত থেকে কান্না-হাসি, বিদ্যা-বুদ্ধি নিয়ে,
বইছে নদী আসছে-যুগে, আজের গীতি দিয়ে৷
  
বনের মাঝে, এলো কানে বনবাসীদের গাওয়া৷
মনে হল বইছে যেন পুরান কালের হাওয়া৷
কত দিনের আগের কথা, সেই হাওয়াতে ভাসে৷
কবে যারা চলে গেছে, মনে আবার আসে৷

নতুন পাতার জন্ম হল, প্রাচীন গাছের ডালে৷
মাটির নিচের শেকড় দিয়ে, অতীত থেকে টানে
নতুন গানের ছন্দ-মানে, নতুন সুরের দোল৷
মায়ের থেকে জন্মে, শিশু ছাড়বে ক্রমে কোল৷
  
নতুন গানে থাকে যদি মূল্য খাঁটি সার,
রইবে গাওয়া, আমরা যখন হয়েছি নদী পার৷
বনের পথে হেঁটে হেঁটে, হয়ত তখন কানে
আসবে, কারোর, মোদের গীতি, দুলবে সুরের টানে
  
সকাল ১১:৩০
রবিবার, ১১-ই জানুয়ারি
ব্রুক্লিন, নিউয়র্ক
  
This is a translation, into Bengali, of:

The Songs We Sing

http://thedailypoet.blogspot.com/2015/01/the-songs-we-sing.html