Showing posts with label Humanity. Show all posts
Showing posts with label Humanity. Show all posts

Saturday, November 16, 2024

Bho'e cher'e o'nto're de'kh-ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্-To Look, with Love, Within


ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্ 

যে দেশে জন্ম, যে দেশে মরণ,
যে দেশে সফর, বাসা—
সে সব দেশে, ক্ররতার সাথে,
বয়েছে ভালবাসা।

দুটোই দেখেছি, দুটোই ছুঁয়েছি,
দুটোর-ই করেছি পান।
ক্রমশ বুঝেছি, প্রতি দেশেই
দুটোর-ই ভাটা ও বান। 
  
****** 

যেমন শত্রু, যেমন মিত্র, 
বুঝেছে কবীর-রুমি,
শুখ-দুঃখে, বাসনা-ব্যথায়,
তেমন-ই আমি-তুমি।

রাতের শেষে, ভোরের আলো,
সাঁঝের শেষে রাত—
এ ভাবে আসে, এ ভাবে যায়
জীবন, শাসন, জাত। 

****** 

নেই কোনো নিচু, নেই কোনো উঁচু,
আছে শুধু আসা-যাওয়া, তাই—
শান্তিতে এসে, শান্তিতে থেকে,
শান্তিতে যাওয়া যেনো পাই।

নেই কোনো বেড়া, নেই কোনো পর—
অন্তরে-অন্তরে এক।
তাই ব’লি তোরে, ‘হৃদয়ের আঁখে
ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্’।

বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফর্নিয়া 

--------------------------------------------

To Look, with Love, Within

The land of birth, the land of death,
The lands of journeys, ends:
In all these lands, the rivers flow—
Of cruelty and care.

I’ve seen and felt their presence, yes—
I’ve tasted both their waters.
In every land, I’ve realized, 
These rivers ebb and surge.

******

As with the foe, so with the friend—
As Kabir and as Rumi had seen—
In joy and in war, in pleasure and pain, 
So also with me and with you.

At the end of the night, the light of dawn;
At the end of the dusk, the dark.
And so they come, and so they go—
The lives and the reigns and the species. 

******

There’s neither a higher or lower, my friend—
There’s only the coming and going. 
Arriving in peace, remaining in peace,
In peace let us die and depart. 

There’s neither a “self” nor an “other”—no,
In essence, we each are the same.
Let us leave aside fear and venture to dare
To look then, with love, within.

2024, Nov. 13, Wed.
(transl. from Bengali to English, Nov.16)
Berkeley, California






Monday, May 13, 2024

Xadharon manuxer gan-সাধারণ মানুষের গান

 
সাধারণ মানুষের গান
 
জগতের হত্যা, অত্যাচারের মাঝে 
বইছে তবু সেই চিরতন ধারা—
শিশুর হাসি, ঋতুর আসা-যাওয়া, 
এই জীবনের ছোটো মঙ্গল সারা।
 
মানুষের কীর্তি? ভালো-মন্দ দুই! 
নিরাশার খাদের থেকে, আকাশের তারা! 
চোখের জলে, শহীদের চরণ ছুঁই। 
ধন্য, আশা দিয়ে যায় যারা।
 
ইতিহাসে কত বীরের গল্প, তবে 
প্রায় সব-ই যোদ্ধার মহিমায়। 
সাধারণ লোকের উদার যত্ন, সাহস—
কঠোর দশায়, প্রতিদিনের চেষ্টা, হায়—
 
কোন্ মহাকাব্যে লেখা, কোন্ গীতে গাওয়া—
খুঁজে পাই না, জানি না, জানি না, ভাই! 
চোখে দেখে, বুকে টের পেয়ে, 
সেই সাধারন মানুষের গান গাই।
 
নত মাথায়, প্রণাম করি এদের,
মৃদু স্বরে, এদের গুণগান গাই। 
মানুষের সব নিষ্ঠুরতার মাঝে, 
মানবতায় ভরসা রাখি তাই।
 
রবিবার, ১২ মে, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া 
 

Tuesday, March 19, 2024

Ki bujhechi-কি বুঝেছি

 
কি বুঝেছি?

আমার জীবন, অতি সাধারন। 
নেই গো তাতে হীরে-রতন। 
ঘোসে-মেজে বাসন, চালিয়েছি তাও, 
করেছি আয়, আয়োজন।

ভোরের আলোয় জেগেছে আশা। 
সাঁঝের সাথে এসেছে ক্লান্তি। 
দিনের বেলায় করেছি কাজ। 
শেষের বেলায় চেয়েছি শান্তি।

কত রকমের নিষ্ঠুরতা, 
কত চেতনের কান্না, হায়! 
নির্বিকারে, হৃদয় ঢেকে, 
চলছে পথে, সবাই প্রায়।

কারোর জীবন কষ্টে কাটে, 
কারোর সহজ পথে। 
ধুঁকতে ধুঁকতে লক্ষ হাটে।
কেউ ভেসে যায় রথে।

এই জীবনের স্রোতে ভেসে, 
ভুগেছি কত দুঃখে, ক্লেশে। 
দেখেছি কত দয়া, মায়া। 
কি বুঝেছি, সবের শেষে?

অনেক দেখে, অনেক ভেবে
লবডঙ্কা, গোল্লা, জিরো!
তাই, হতাশায়, আবোল-তাবোল 
পদ্য লিখে, হচ্ছি হিরো।

সোমবার, ১৮ মার্চ, ২০২৪ খ্রি.
বার্ক্লি, ক্যালিফর্নিয়া

Thursday, March 14, 2024

Be Open

 

Be Open


We’re driven not by reason but

By instincts and by feelings, yet

Our reason helps us on our way

And guards us from the snare and net.


And how can instincts, feelings work

When hearts have hardened or are dead,

And eyes and ears are closed to all

Except the comfort-views we're fed?


******


And how can caring, justice thrive

When hatred makes us deaf and blind,

Ignoring pleas, believing lies,

And shutting down the heart and mind?


Question, question what you know,

And turn away from comfort-news.

Resist the laziness of mind.

Be open, yes, to facts and views.


******


Beware the call, resist the urge

To demonize or deify—

To make supreme a god, a race,

A culture or to glorify


A nation or a class, or lift 

On high religion, custom, creed, 

A system of economy,

Or justify the wars of greed.


******


Do recognize what evil is.

Resist the call to turn to hate,

To cast the others down, despise,

Subdue, oppress, exterminate.


No god needs help from humans and

No creed needs other views suppressed,

Except the god or creed that fears

What might, by humans, be expressed.


******


We tend to worship those “above”

And spit upon the ones “below”.

Beware the virus that infects 

And leads to thoughts of “high” and “low”.


Beware of leaders! Be not led

Except by sanity of head

And purity of heart. Be open.

Live, until you're truly dead.


2024 March 14th, Thu.

Berkeley, California


Sunday, July 8, 2018

Does It Matter?


Does It Matter?

So does it matter, if a woman says
that she’s a Hindu, Muslim, Christian, Jew
or Sikh, believing in a god or gods—
or Buddhist, Jain, for whom that matters not—
or is a follower of another creed
or disavows them all—or does not know?

And does it matter, if she says to you
that she’s a citizen of this or that—
or whether you perceive her lineage has
some more or less or none of that or this?

Or does it matter more, if through her acts
she shows that she has more of faith in you
than others might, and that she does not need
your passport shown to her and can perceive
your heart and mind, beyond your face and skin?

Does kindness have a country or a faith?
Is it confined within a species or a race?

Behold the being, of the man or dog,
in deeper essence than its outer form.
So many sorrows would be lessened, if
we found again this sight—that we have lost.

2018 July 8th, Sun.
Brooklyn, New York