Sunday, June 16, 2024

Jho'r'-ঝড়

 .

ঝড়

 .

সাগর-বিস্তারে ঢেউয়ের খেলা,

গভীরে প্রবল ধারা।

দূর দিগন্তের ঝড় এসে যায়,

ঢেকে দেয় নভ, সারা।

 .

ঘরে ঘরে হয় তর্ক-বিবাদ,

দেশে দেশে হয় কলি।

ধন-ক্ষমতার যজ্ঞে সদা

নিরীহ জনের বলি।

. 

নৌয়ের পালে সুখের হাওয়ার

বদলে, দুঃখ, ক্লেশ।

ঝুঁকির ভ্রমণ, জীবন-তরীর,

শুরুর থেকে শেষ।

 .

তুমুল ঝড়ে বিপদ আসে।

ধূসর, গগন-ভূমি।

নীল আকাশের আশায় থাকে

পিঁপড়ে—আমি-তুমি।

. 

রবিবার, ১৬ জুন, ২০২৪ খ্রি.

বার্ক্লি, কালিফোর্নিয়া

.

No comments: