Sunday, June 14, 2020

Ektuku Sneho-একটুকু স্নেহ+A Little Bit of Love


একটুকু স্নেহ

এই জগতে কত জীবের কত দুঃখ, সুখ।
তারি মাঝে রাখি মনে কেবল কটা মুখ।
জীবন পথে যাদের সাথে হেঁটেছি কিছুদিন,
যাদের থেকে নিয়েছি, আছে বাকি কিছু ঋণ, 
দূরের থেকে দেখি, তারা একে একে যায়,
পাওনা কিছু ফেরত দিতে পারি না যে, হায়!
খালি ভাবি, অন্যদের দিয়ে যাবো, তাই,
একটুকু স্নেহ আর সহায়তা, ভাই।

রবিবার, ১৪ই জুন, ২০২০ খ্রি, 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

A Little Bit of Love

How many beings, with their sorrows, joys,
That come and go in this, our universe!
Of all the faces, there are just a few
I've kept within my mind—the ones with whom
I’ve walked a treasured mile—and those I owe 
A gift of labor or an action kind.
From far away, I see that one by one
They leave—and yet my debts remain unpaid.
And so, before I go, I'd like to give
Some others too a little bit of help—
And from my heart a little bit of love.

2020, June 14, Sun.
Brooklyn, New York


Tuesday, April 21, 2020

The Virus Calls / A Bit of Hope


The Virus Calls / A Bit of Hope

This virus will not yield to us, I think, 
In time for us to stop its lethal toll,
In spite of all our wits and armaments,
And yet will yield to Nature, like all things 
That form the moving parts of Nature’s whole. 

And so, with the northern spring, as breezes blow 
Through open windows, sweeping out the germs 
And drying droplets, northern folk may find 
That though the Reaper’s rent for April grows, 
The summer’s lease will offer better terms.

But if indeed this bit of hope is true, 
Then those who love their a.c.’s should abstain
And bear the summer’s heat and humid days,
While keeping windows open, paying dues,
So they themselves—and others too—may gain.

******

“What price is there to life?” we ask, and yet
That price is known to those who calculate, 
For tables have been built to catch the flow,
As hapless fish are caught in fishing nets.
But fluids flow—while tables estimate.

And so we balance life and cash and say
That money is what's needed to survive,
And so it is in this commercial age, 
But there are months and years, as there are days,
To pause and rest from all the hype and jive.

And such a time perhaps has come for all
Of us who only see the dazzling light
That's blinded us for long to all that's dark
And of our making.  So the virus calls
Attention to this fact of loss of sight. 

******

A month of fasting surely can't eraje
Our centuries of gluttony, and yet
We see the sky again and hear the birds.
The sight of mountains long unseen amaje.
The air we breathe is as clean as it will get—

For lo, the mills and vehicles have paused, 
And since perhaps the mad and senseless rush
Has been at least abated for a while,
With all the muck that crazed consumption caused,
In urban spaces, there's a rural hush.

The poor are hit the worst in every land
And some are starving, others walking miles
And miles and miles towards their distant homes,
And some will see and sadly understand
As humans weep—and the rest of Nature smiles.

2020 April 21st, Tue.
Brooklyn, New York

Tuesday, January 28, 2020

Sriti-স্মৃতি-2020-01


স্মৃতি 

হঠাৎ আমার মনে এলো 
সেই এক বৃহৎ গাছ। 
গাছের ছায়ায়, দুলে দুলে, 
সাঁওতালিদের নাচ। 

কোথার থেকে এলো স্মৃতি, 
সে তো জানিনা। 
এই জীবনের স্মৃতি, নাকি 
আগের, জানিনা। 

এই পৃথিবীর পাগলামিতে  
এর’ম স্মৃতি আসে।
মেঘের মতো মনের মাঝে 
কিছু সময় ভাসে। 
 
******

জীবের সৃষ্টি, স্মৃতির থেকে, 
কিছুদিনের, হায়!
আরো কিছু স্মৃতি গ’ড়ে, 
সেটাই রেখে যায়।

******

এইতো সেদিন জন্ম পেলো। 
উঠলো ডানায় ভেসে। 
নীল আকাশের মেঘের মতো, 
কোথায় গেলো শেষে? 

রইল শুধু স্মৃতি বাকি, 
মনের ক্ষেতের মাঝে। 
হঠাৎ আবার উঠবে ভেসে, 
এই জীবনের সাঁঝে। 

স্মৃতিতে তাও সান্ত্বনা পাই , 
অশান্তির এই রাজে। 
হিংস্র চেঁচামেচির ফাঁকে, 
বনের বাঁশি বাজে।

সোমবার, ২৮ জানুয়ারী, ২০২০ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

Thursday, November 21, 2019

Dho'n ahoro'n'-ধন আহরণ

   
ধন আহরণ
.
গরিব বলে, ‘বাঁচতে দাও, 
চাপের চোটে মরি।‘ 
ধনী বলে, ‘খেটে খাও, 
নই বা ডাকো হরি।‘ 
.
এই জীবনে খাটনি আছে, 
মানি  সেটা, তবে 
খাটলে পরেই রেহাই পাবো? 
ভাবলেই কি তা হবে?
.
আলস আছে, খাটিয়ে আছে। 
থাকবে সদা তাই।
তাই ব'লে কি এক হয় গরিব,  
অন্য ধনী, ভাই?
.
******

এক দিনে, তো গরীব, ধনীর 
ঘন্টা আছে সমান।
ক’গুন খাটনি সম্ভব, সেটা 
করবে কি ভাই প্রমাণ?
.
ধনীর খাটনি গরিবের থেকে 
কগুন হতে পারে?
দেখেছি তো, শ্রমিক কাহিল, 
গাধা-খাটনির ভারে।
.
তিন গুণ যদি বলো, আমি 
মানবো, তবে হ্যাঁগো, 
বেজস-বাবু কত খাটে, 
অংক কষে দেখো।
.
নিজের খাটনির জোরে, ধনী 
হওয়া কি এত সহজ?
অন্যের খাটনির জোরে হওয়া—
এতেই লাগে মগজ।
.
******

দশ জন যদি কর্মী থাকে,
দশ জন ভাড়াটে,
ধনী হওয়া সম্ভব এতে, 
খেটে—বা না খেটে।
.
শ্রমিক-সংখ্যা হাজার যখন, 
মজুদ, শেয়ারও তেমন, 
বেজসের দিকে চলবে তখন,
হাউইবাজি যেমন।
.
জানি, এত সহজ না, ভাই, 
সব জিনিসেই বিপদ।
ধনের জায়ু মেটায় তবু
অনেক পীড়ার আপদ।
.
দারিদ্র তে মিটবে না ভাই, 
সইতে হবে হেসে।
বেদম খেটে, রইতে হবে
গাড্ডা-কূপে শেষে।
.
******

ধন-আহরণ হরণ বুঝি?
না না, এ কি বলছো?
আমার মত, তুমিও খেটে 
ধন উপার্জন করছো।
.
চালাক আছে, চালু আছে।
কত রকম বুদ্ধি!
কারোর শুধু লোভ-ই আছে, 
অন্যের আছে শুদ্ধি।
.
তবুও প্রতি বিজ্ঞানে, ভাই, 
আইন আছে যেমন, 
অর্থনীতির খাতায় টানা 
লাইন আছে তেমন।
.
খাটনি না ভাই, মগজ না ভাই, 
লাইন ধরে চলা--
এতেই ধনের বৃদ্ধি ঘটে, 
রইল আমার বলা।
.
******
.
খাটনি, মগজ লাগতে পারে। 
সব জিনিসেই তাই।
শুধু এতেই চলবে না, তাও।
লাইনে চলা চাই।
.
পকেট ভরা পয়সা হলে, 
চান্স টা অনেক ভালো।
পকেট খালি যাদের, তাদের
ভাগ্যটা ভাই কালো।
.
রক্ত দিয়ে, পোক্ত হয়ে, 
উপায় আছে, মানি।
কজন পারে, কজন মরে, 
সেই কথাটাও জানি।
.
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ খ্রি 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
 .

Saturday, September 21, 2019

Xo'bkichui ki becakena-সবকিছুই কি বেচাকেনা

 
সবকিছুই কি বেচাকেনা?
.
বৃদ্ধের কাছে এসেছো, 
আশার অপেক্ষায়?
এদিকে তো আশা আমার 
লোপ হয়েছে প্রায়।
.
সবকিছুই হচ্ছে শেষে 
ব্যবসা করার উপায়।  
বাকি যেনো এলেবেলে—
সরিয়ে দেওয়া যায়। 
.
ব্যবসা আবার কি কারণে? 
ধনের জোগাড়, ভাই।  
এটার জন্য, আরো কিন্তু 
অনেক কিছু চাই।
.
চাই চাহিদা, খোলাবাজার, 
কেনাকাটার শখ।
তা না হলে, ব্যবসা কোথায়—
খাঁটি হোক বা ঠক?
.
সস্তা তেল আর কয়লা, ধাতু,
সস্তা বিজলী, জমি,
সস্তা শ্রমিক—এ না হলে, 
হবে কি কেউ ধনী?
.
ও হ্যাঁ। জমির দামটা যদি বাড়ে,
তাতেও ব্যবসা হয়।
লোকের স্রোতে, জমির দামে
হচ্ছে কবে ক্ষয়?
.
অন্য উপায়? সব-ই শেষে
খাজনা-সুদের জোরে।
দুটোই তো ভাই গুন্ডা-ডাকাত
দলের সৃষ্টি, ওরে!
.
ঋণ আর ভাড়ার নেওয়া দেওয়া— 
এতেই জগত চলে।
জগন্নাথের রথের টানা,
বন্দী জীবের বলে।
.
শ্রমিক, সৈনিক পাচ্ছে বেতন, 
খাটছে, লড়ছে তাই। 
হোক বা না হোক চাষটা সফল, 
খাজনা, সুদ তো চাই।
.
শক্তির, ধনের সিঁড়ি আছে, 
খাজনার, সুদের ধাপ।
সৃষ্টিকর্তার আইন, নাকি—
মানুষ জাতির পাপ? 
.
******
.
বড়লোকদের দোষ দিও না। 
দোষ তো প্রতি জনে।
অনেক রকম ব্যামো আছে, 
মানুষ জাতির মনে।
.
তবে সবচেয়ে বড় ব্যারাম, 
শক্তিধরের লোভ।
‘সম্পত্তি’ আর ‘আমার, তোমার’—
এতেই যত ক্ষোভ।
.
মানুষ জাতি স্বাধীন ছিলো—
যেমন চড়ুই শালিক।
জমির ফাঁদে পড়লো খাঁচায়।
ডাকাত হলো মালিক।
.
রাজা-গজার কাল চুকেছে।
ধনিক, পরম পতি।
প্রগতির এই যুগে, দেখো 
উন্নয়নের গতি।
.
মানুষ জাতি খুব-ই চতুর!  
দেখবে, দেশে দেশে,
উদ্যোগ আর বাণিজ্যের বানে, 
শুদ্ধি গেছে ভেসে।
.
সবকিছুই তো বেচাকেনা। 
পুরুষ, স্ত্রী ও তাই। 
মানুষ-দেবের সৃষ্টি এটা। 
কি আর করা, ভাই?
.
এমনি ভেবে, হাল ছেড়ো না, 
পোদ্দার যতই হাসে।
খাঁটি জিনিস, মায়ের দয়ায়, 
বিনা টাকায় আসে।
.
খালি হাতে এসেছিলে,
যাবেও খালি হাতে।
দুঃখ, খুশি—দুটোই খাবে, 
যেটাই পাবে পাতে।
.
চেষ্টা ক'রো। ভয় পেয়ো না। 
মধু, তেতো চেখো।
যেটাই আসে জীবন পথে, 
সেটার থেকে শেখো।
.
জয় বিজয় তো আসবে যাবে।
চলবে জীবন লীলা।
বিমল রেখো মনটা শুধু, 
খেলছো যখন ক্রীড়া।
.
******
.
ধন উপার্জন? করবো না, ভাই, 
এই ব্যাপারে মানা।
সংসারে যে বাঁচতে হবে,
তা তো সবাইর জানা।
.
কিন্তু এটা হয় না যেনো
মাতলামি বা নেশা।
কামের নেশা অনেক ভালো।
তাও কি কারোর পেশা?
.
হ্যাঁ হ্যাঁ, জানি। সেটাও আছে।
উদাহরণ বাজে!
প্রত্যেকের-ই নেশা আছে—
মালে হোক বা কাজে।
.
মানুষ জাতির এটাই আকার।
হয়তো সেটাই ভালো।
কিন্তু, একটা নেশার চোটে, 
নিভছে বাকি আলো।
.
নিভছে আশার আলো, তবে
বইছে আগুন-ঝড়।
মুখ ফুটে তা বললে, ওরে, 
পড়বে মুখে চড়।
.
খিদায়, বোমায় মরছে যত, 
ততোই বড়াই, ঠকের। 
দুঃখ, ব্যথা বাড়ছে যত, 
ততই চড়াই, স্টকের।
.
এসব বুঝেও হাল ছেড়ো না,
দুঃখে যেও না ঝুঁকে।
দয়া, কৃপা স্মরণ করে, 
আশা রেখো বুকে।
.
প্রতি জীবে শয়তান আছে, 
প্রতি জীবে সন্ত।
দুঃখ, ক্লেশের ঢেউয়ের নিচে,  
বইছে সুখ অনন্ত।
.
মরন-শোকে, মুক্তির খোঁজে, 
যেও না মক্কা-কাশি। 
নিজের গাঁয়ে, খুঁজলে পাবে 
ছোট্ট শিশুর হাসি।
.
কারখানা আর গঁজের চাকায়, 
মরছে রাশি রাশি। 
তাও তো দূরে ডাকছে, শোনো, 
সেই রাখালের বাঁশি।
.
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

Tuesday, September 3, 2019

Axol dexe, nei po'taka-আসল দেশে, নেই পতাকা

 
আসল দেশে, নেই পতাকা
 
দেশ কি কোনো মাটি-জমি? 
দেশ কি কারোর রাজ? 
দেশ তো সবার মনের মাঝে—
ভালোবাসার কাজ।
 
দেশকে বলে আমার তোমার?
দেশকে বলে তার? 
আসল দেশে নেই পতাকা, 
নেই গো সীমায় তার। 
 
******
 
পরদেশী না দেশি? 
আত্মীয় না পর? 
সেই দেশের-ই অংশ আমি, 
যে দেশে পাই ঘর। 
 
নিয়েছি এই জন্ম এবার, 
পরেছি এই বেশ। 
যে দেশে কেউ দয়া দেখায়, 
সেটাই আমার দেশ।
 
যে আমাকে মনে রাখে, 
যতই আসি যাই, 
তাকে আমি বন্ধু বলি, 
তাকেই ভাবি ভাই। 
 
যাকে আমি বুকে রাখি, 
যার ওপরে চোখ—
সেই তো আমার দেশের মানুষ, 
যতই দূরে হোক।
 
যে দেশে রোজ, কাজের চোটে, 
ঘাম এসেছে গায়, 
সেই দেশেরই দিশি আমি। 
এটাও আমার আয়।
 
যেসব দেশে ঠাঁই পেয়েছি, 
খেয়েছি অন্নজল, 
সেসব দেশের দিশি আমি। 
নেই গো এতে ছল।
 
যে মাটিতে জন্ম আমার, 
সেটা আমার নয়। 
প্রতি জীবের মাটি সেটা,  
সদা যেন রয়। 
 
******
 
দেশকে বলে আমার তোমার?
দেশকে বলে তার? 
আসল দেশে নেই পতাকা, 
নেই গো সীমায় তার। 
 
খেটে-খেলে, কেঁদে-হেসে, 
শুরু থেকে শেষ, 
চোখের জলে, ভালোবেসে, 
গড়েছি সেই দেশ।
 
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

 

Tuesday, July 9, 2019

O Amar-ও আমার

 
ও আমার    

ও আমার দেশের মাটি, 
আমার মনে হয় 
সব দেশের-ই মাটি আমার, 
তবুও আমার নয়।

মাটি কারোর নয়।

ও আমার দেশের পানি, 
আমার মনে হয় 
সব দেশের-ই পানি আমার, 
যদিও আমার নয়।

পানি কারোর নয়। 

ও আমার দেশের হাওয়া, 
আমার মনে হয় 
সব দেশের-ই হাওয়া সবাইর,  
তবুও কারোর নয়। 

কিছুই কারোর নয়।

******

ও আমার ঘর-পরিবার, 
আমার মনে হয় 
সব পরিবার আমার, তবে 
কেউই আমার নয়।

মানুষ কারোর নয়। 

ও আমার জীবন স্মৃতি, 
আমার মনে হয় 
সব যুগের-ই স্মৃতি আমার, 
যদিও আমার নয়। 

স্মৃতি কারোর নয়।

ও আমার চিত্ত খানি, 
আমার মনে হয় 
সবার চিত্ত সবাইর,  তবে 
চিত্ত কারোর নয়। 

কিছুই কারোর নয়।

****** 

ও আমাদের জগৎ খানি, 
আমার মনে হয় 
সব কিছুই সবাইর, তবে 
কিছুই কারোর নয়।  

কিছুই কারোর নয়।

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ খ্রি 
ব্রুক্লিন,  নিউ ইয়র্ক