Monday, March 11, 2024

Tuccho, apon be'tha-তুচ্ছ, আপন ব্যথা

 
তুচ্ছ, আপন ব্যথা
 
 দুর্ভাগ্যদের দশা দেখি, দুঃখ-ভরা মনে।
চোখের কোণায় কান্না আসে, বুকে লাগে ব্যথা।
 
রাগও আসে, জোয়ার-স্রোতে, ভাটার টানে যায়।
কি করা, ভাই, কেবল ভাবি। দেখছি শুধু, হায়!
কিছুটুকু চাঁদা পাঠাই, কিছু পাতা লিখি।
বুঝি, সব-ই ব্যর্থ শেষে। শিক্ষা, কঠোর, শিখি।
 
এই টুকু তাও ভরসা দেখি—আলোর ঝিলিক, কোণে।
আত্মা, নিজের দুঃখে হাসে। তুচ্ছ, আপন ব্যথা।
 
 রবিবার, ১০ মার্চ, ২০২৪ খ্রি.
 বার্ক্লি, ক্যালিফর্নিয়া.
 
 

No comments: