Saturday, January 29, 2022

Peace-শান্তি-Shanti-2022-01

 
Peace / শান্তি 

Peace

Within the stillness of the quiet mind
And resting deep within the peaceful heart,
There still exists the silence that can heal
And so the caring and the courage too. 
So on the surface of the ocean, storms
May rage and waves be whipped by wind,
But deep below, the water's silent flow
Persists—and knows no turbulence. 

2022, January 29th, Sat. 
Brooklyn, New York

****** 

শান্তি 

সমুদ্রের পৃষ্ঠে: হাওয়া, ঢেউ, ঝড়।
গভীরে, তাও বইছে সদা— 
সেই নিঃশব্দ ধারা। 
মনের নিরব স্থিরের অন্তরে
রয়েছে সেই স্বাস্থ্যকর শান্তি,
সেই সহানুভূতি, সেই সাহস।  

শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ খ্রি, 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

Wednesday, July 28, 2021

Jug Amader Koli-যুগ আমাদের কলি


যুগ আমাদের কলি

 

রাজনীতি বলে, বিকাশ জরুরী!’

বাণিজ্য বলে, ঠিক!’

হুঁশিয়ারি বলে, ‘সাবধানে, ভাই!’

লোভ-খাঁই বলে, ধিক!’

 

জগৎ জুড়ে আগুন জ্বলে,

পশু-বৃক্ষ মরে

প্রগতি চায় কুরবানলে,

নেতা তুচ্ছ করে

 

সমাজ-পরিবার ভাঙচুর,

শুদ্ধির বদলে ছল

জগন্নাথের রথের অবতার,

প্রাণ-পেষানো কল।

 

বিকাশ-প্রগতির মন্দিরে কি

দিতে হবে সবার বলি?

এমন প্রশ্নের স্পর্ধা কাদের?

যুগ আমাদের কলি

 

সওয়াল ওঠালে জরিমানা, জেল

ধিক্কার অতি ঘ

দেখতে দেখতে সন্ধ্যে এল

আসবে কি আর ভোর?

 

চোখ-কান খুলে, চিত্তের অন্তরে

বিচার করতে হবে

বিবেকের মৃদু গলা, সাহসের জোরে

কর্মে জানাতে হবে

 

এসো ভাই-বোন, দেশী-পরদেশী,

এই কাজে দেও যোগ

কলি যুগের মাঝে, সকলে মিলে

করো মোক্ষার কিছু ভোগ

 

একদিনে বা এক জীবনে

আসে কি মুক্তির ভোর?

তমসা-আঁধারে, দৌড় থেকে ঘুরে,

লক্ষ্য দীপের জোর!

 

বুধবার, ২৮ জুলাই, ২০২১ খ্রি,

ব্রুক্লিন, নিউ ইয়র্ক


Sunday, June 13, 2021

Axa Jaoa (Sriti)-আসা যাওয়া (স্মৃতি)


আসা যাওয়া / স্মৃতি
 
তোমরা গেছো, আমরা আছি,
তবুও আজকে দেশে
গ্রীষ্ম কমেছে, বর্ষা এসেছে,
শীতল, সবুজ বেশে
 
তোমরা গেছো, আমরা আছি,
জানিনা আর কতদিন
স্থানে-সমাজে ঋতু আসে যায়,
উদার অথবা হীন
 
******
 
কতো কি নতু্ন, তবুও দেখি
কতো পুরনো রীতি
জোয়ার-ভাটায়, তুমুল ধারায়,
বইছে এখনো স্মৃতি
 
কতো কিছু হারালো এক, আর ঘুরে
কতো কিছু আরেক পেলো
তোমরা গেছো, আমরা আছি
যাওয়ার সময় এলো
 
******
 
তোমরা গেলে, আবার এলে
নতুন ঋতুর ফুলে
আমরা যাবো, আসবো ফিরে
এই জগতের কূলে
 
সব ভেসে যায়, জানিনা কোথায়
আসে ফিরে কোথা-থেকে
কিছুদিন রয়ে,লে যায় আবার,
স্মৃতিটুকু বাকি রেখে
 
রবিবার, ১৩ই জুন, ২০২১ খ্রি,
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
 

Saturday, October 10, 2020

Autumn Night


Autumn Night

The leaf is dry. It skitters down the drive—
A sound that breaks the silence of the night
And wakes us then to all the softer sounds
That come to being, once we pause to hear.

And so I listen to the swoosh of trees,
The traffic on a distant city street,
A tap upon a flagpole—and the breath 
That’s barely heard and yet sustains this life.

I’d swept the yard and driveway, stopped to rest, 
And heard the leaf and felt the evening chill—
And sitting now and looking at the sky,
I think of all our transience and our dreams.

And from that sky, the baleful eye of Mars
Looks down upon us all and seems to say,
“Your autumn comes and you and I are near
And yet you’re just as foolish as in spring.

“And I will move away and come again
And see some others in your place and then
Some others still and others yet again—
But never any end to foolishness.”

I listen to the wind that plays with trees
And hear a neighbor and his son converse—
For just a bit—and then that wind again
And yet another lonely, scuttling leaf.

So autumn comes and Mars and Earth have neared 
For just a while and then will part again.
And some will play at wars and others then
Will tend the wounded. So it always is.

And even Ares sickens of the game—
Or so it seems, as plagues and autumns reap.
But now my sweeping and my rest are done.
I’d like to linger, but I must go in.

2020, October 8th, Sat.,
Brooklyn, New York

Thursday, July 2, 2020

Bileti ba~dor-বিলেতি বাঁদর


বিলেতি বাঁদর

জন্মে ছিলাম, ভাগ্য আমার, দিশি হুনুমান।
জীবন ধরে সয়েছি এই দীর্ঘ অপমান।
নিজের দেশের ব্যাপার-স্যাপার ভাল্ লাগে না, ভাই।
পাশ্চের নতুন গান-বাজনায় মত্ত হয়েছি তাই।
মাথায় পরেছি টুপি, গলায় বেঁধেছি দড়ি।
নিজেকে আয়নায় দেখে, নিজের প্রেমে যে মরি!

বুট-জুতো পায়, কোট-খানি গায়, 
উলঙ্গ ঠ্যাঙে, তাও চলে যায়।
ইস্তিরি শেষ হলে, পরে প্যান্ট-শাট,
ঘর থেকে বেরোবো, সই ফিট-ফাট!

রোজ রোজ খুব করে মেখে হলুদ-আদা, 
কালো মুখ হয়ে গেছে বেশ কিছু সাদা!

নিজের ভাষাকে দিনে দিনে ভুলি।
আধুনিক গান গেয়ে, গাছ থেকে ঝুলি।
সিগারেট, মদ আমি প্রায়ই রাখি নিকটে।
লেজটাকে গুটিয়ে, তাই রাখি পকেটে।
মদ-ভেজা লেজে যদি লেগে যায় আগুন, 
পুড়ে গিয়ে হতে হবে তেলে-ভাজা বেগুন।

পোড়া মুখে কি আর সুট-টাই চলে?
গোরারা আমাদের ‘মুখ-পোড়া’ বলে।
মেম-দের থেকে আমি পেয়েছি আদর।
হয়ে গেছি, এই দেখো, বিলেতি বাঁদর।

পেছন ঝাকিয়ে নাচি, হুক্ হুক্ ডাকি।
লোকে বলে, অনুপম সবদিকে নাকি।

বৃহস্পতিবার ২ জুলাই, ২০২০ খ্রি, 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

Wednesday, June 24, 2020

Pori-পরী


পরী
.
চুপি চুপি এসেছিলে তুমি, 
রাতের ঘুমের ঘোরে। 
চাঁদের আলোয় দাঁড়িয়ে ছিলে, 
আমার ঘরের দোরে। 
.
প্রথম আলোয় জেগে উঠে আমি 
এসেছি তোমার খোঁজে। 
নদীর তীরে দেখেছি তোমায়, 
কুয়াশা-ভরা ভোরে। 
.
দেখতে দেখতে ভেসে গেলে, হায়, 
জলের শীতল স্রোতে। 
হতে গিয়ে তাও হলো না তাই 
চেয়েছিল যা হতে।
.
কি কারণে এসেছিলে গো,
কি কারণে গেলে? 
কিছু টুকু তাও সান্ত্বনা পাই, 
সেটার জবাব পেলে। 
.
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২০ খ্রি, 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
.

Friday, June 19, 2020

Beasts


Beasts

We beasts that feed on plants and other beasts—
We all have bodies and we all have minds;
We need some air and water, sleep and food;
We feel of sorrow, pleasure, pain and joy;
We each are born and live awhile and die—
And none of us know whence or whither, why.

Yet parents rear their children, toil and care—
And children sometimes get to toil in turn.
And beings unrelated by the chance of birth
May do the same for others on this Earth.

So some of us may come to know of love
Or find some insight—or create a whirl
Of mind or matter or of both and then
Regard this as a child that we have birthed
And try to tend it so it lives and grows
Before we vanish to where no one knows.

We beasts devour the plants and other beasts
And yet we recognize the spark of life.
We know that other beings know of pain—
And so at times we act as if we’re sane.

2020 June 19th (Juneteenth), Fri.
Brooklyn, New York